বড়দিনে ভক্তদের টনিক দেবেন দেব

টনিক দেবেন দেব। বহু প্রতীক্ষিত ছবি টনিক অবশেষে মুক্তি পেতে চলেছে । আগামী উৎসবের মরশুমে মুক্তি পাবে দেবের নতুন ছবি 'টনিক'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিজের ভক্তকুলকে একের পর এক চমক দিয়ে চলেছেন দেব। পুজোয় তাঁর অভিনীত ছবি ‘গোলন্দাজ’ বক্স অফিসে হিট। পুজোয় মুক্তি পেয়েছে তাঁর প্রযোজনায় ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। 

এরপর কালীপুজোর আগে দর্শকদের চমকে দিয়ে দেব আবির্ভূত হয়েছেন ‘রঘু ডাকাত’ হয়ে। আর এবার তাঁর বহু প্রতীক্ষিত ছবি টনিক অবশেষে মুক্তি পেতে চলেছে । আগামী উৎসবের মরশুমে মুক্তি পাবে দেবের নতুন ছবি ‘টনিক’। অতিমারি পরিস্থিতির আগেই প্রকাশ্যে এসেছিল এই ছবির ফার্স্টলুক, পোস্টার, টিজার সবকিছুই।  কিন্তু মাঝখানে করোনার জেরে থমকে গিয়েছিল সবকিছু আর তাই আটকে গিয়েছিল এই ছবির মুক্তিও। অবশেষে আগামী মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। দেবের জন্মদিন ও তাঁর সঙ্গে বড়দিনে উৎসব ও খুশির আবহে মুক্তি পাবে এই ছবি। 

এই ছবিতে দেবকে দেখা যাবে একজন ট্রাভেল এজেন্টের ভূমিকায়। ছবিতে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায় শকুন্তলা বড়ুয়াকে। অতনু রায়ের প্রযোজনায় অভিজিৎ সেনের পরিচালনায় ছবি ‘টনিক’। পাহাড়ের কোলে হয়েছে এই ছবির শুটিং। দুই বয়স্ক মানুষের ইচ্ছাপূরণের গল্প বলবে এই ছবি। 

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি