যেখান থেকে ‘মোচা’ নামের উৎপত্তি, সেই শহরটা কেমন জানেন?

আগে ‘মোখা’ নাম থাকলেও তার ‘মোচা’ হওয়ার পেছনে রয়েছে কফির ইতিহাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসছে ‘মোচা’ ঘূর্ণিঝড়। ইয়ামেন দেশ নামকরণ করেছে এই ঘূর্ণাবর্তের। কিন্তু জানেন কি ওই দেশে এই নামেই শহর আছে? কেন বিধ্যাত সেই শহর জানেন? জানেন ইতিহাস?

ইয়ামেনের রাজধানী সানা। রাজধানীর লোহিত সাগর উপকূলে অবস্থিত ‘মোখা’ শহর। আরবি শব্দ ‘আল-মোখা’ থেকে এসেছে ‘মোখা’ শব্দটি। তা ধীরে ধীরে পরিচিত হয়েছে ‘মোচা’ (MOCHA) নামে। এখানে রয়েছে রাজধানীর প্রধান বন্দর।

আগে ‘মোখা’ নাম থাকলেও তার ‘মোচা’ হওয়ার পেছনে রয়েছে কফির ইতিহাস। ১৯ শতক থেকেই নামের এই পরিবর্তন। আগে বদল হয় বন্দরের নাম। পরবর্তীকালে বন্দরের নামেই শহরের নাম হয়ে যায় ‘মোচা’। এখানের বিশ্ববিখ্যাত কফিও ‘মোচা’ নামেই পরিচিত। ১৯ শতকে কফি রফতানির জন্য নাম বদল হলেও ১৭ শতক থেকেই এই বন্দর তুমুল জনপ্রিয়তা অর্জন করে কফির জন্য। এখানকার কারখানাগুলি রক্ষণাবেক্ষণ করত ইংরেজ,ফরাসি ও ডাচ কোম্পানি।

‘মোখা’ শহরের কেন্দ্রে ছিল একটি দুর্গ। তার চার পাশে ছিল প্রায় ৪০০ ইহুদি পরিবার। থাকত ছোট ছোট বাড়ি। প্রায় সাড়ে তিন হাজার পুরুষের সকলেই ছিলেন ব্যবসায়ী। উটের মাধ্যমে তাঁরা ‘মোচা’ কফি আনতেন বন্দরে। কফি এখানে ‘কাহওয়া’ নামে পরিচিত ছিল। কাহওয়া থেকেই এসেছে কফি এবং ক্যাফে শব্দ।

প্রসঙ্গত, আরবি ভাষা অনুযায়ী কাহওয়া মানে ওয়াইন। এই ওয়াইন কিন্তু মদ নয়। ইসলামে মদ্যপান নিষিদ্ধ। তবে কাহওয়া বা কফি ‘আরবের মদ’ নামে পরিচিত। জানা গিয়েছে, নামাজের আগে রাতে জেগে থাকার জন্য না কি সুফি সাধকরা কফি পান করতেন।

মন্ত্রীর নাম করে চাকরিতে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী