ইমরান খানকে ১৯ মে হাজিরার নির্দেশ সন্ত্রাস বিরোধী আদালতের

ইসলামাবাদ হাইকোর্ট দুই মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৮ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আইনি ঝামেলা থেকে কিছুতেই মুক্ত হতে পারছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোরের জামান পার্কে পুলিশ কর্মীদের ওপরে চড়াও হওয়ার মামলায় আগামী ১৯ মে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত (এটিসি)।

গত মাসেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেফতারের জন্য লাহোরের জামান পার্কের বাড়িতে হানা দিয়েছিল ইসলামাবাদ পুলিশ। সে সময় পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। বেশ কয়েকটি পুলিশের গাড়ি ভাঙচুর করার পাশাপাশি আগুন ধরিয়ে দেন উত্তেজিত পিটিআই কর্মী-সমর্থকরা। ওই ঘটনায় ইমরান খান-সহ একাধিক পিটিআই নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। মঙ্গলবার লাহোরের সন্ত্রাস বিরোধী আদালতে ওই মামলার শুনানিতে ইমরান খানের গরহাজিরা নিয়ে ক্ষোভ উগরে দেন বিচারক ইজাজ আহমেদ বাট্টার। পিটিআই চেয়ারম্যানের আইনজীবী সলমান সফদার দাবি করেন, বিরোধী দলের পরিকল্পিত বাধা দানের ফলেই আদালতে হাজির হতে পারছেন না। যদিও ওই যুক্তি মানেননি বিচারক। এর পরেই বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীকে আদালতে হাজিরার নির্দেশ দেন তিনি। পরে ইমরানের আইনজীবীর অনুরোধ মেনে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার পিটিআই চেয়ারম্যানকে হাজিরার নির্দেশ দেন।

অন্যদিকে, গত ৯ মে’র পরে তাঁর নামে দায়ের হওয়া মামলায় জামিন চেয়ে লাহোর হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান খান। শুনানি শেষে রায়দান স্থগিত রাখার কথা জানান বিচারপতি মিয়ানগুল হাসান অওরঙ্গজেব। তবে ইসলামাবাদ হাইকোর্ট দুই মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৮ জুন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।  

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌