মাদক পাচারের দায়ে আরও একজনকে ফাঁসিতে ঝোলাল সিঙ্গাপুর

মাদক পাচারের মামলায় এই নিয়ে গত তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় মৃত্যুদণ্ড কার্যকর করল দেশটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাদক পাচারের দায়ে ফের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝোলাল সিঙ্গাপুর। বুধবার ওই অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসি দেয় সিঙ্গাপুর সরকার। মাদক পাচারের মামলায় এই নিয়ে গত তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয় মৃত্যুদণ্ড কার্যকর করল দেশটি।

জানা গিয়েছে, ২০১৯ সালে প্রায় দেড় কিলো মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল ওই ব্যক্তিকে। স্থানীয় মানবাধিকার গোষ্ঠী ট্রান্সফরমেটিভ জাস্টিস কালেক্টিভের তরফে কোকিলা আন্নামালাই সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। যদিও মৃত্যুদণ্ড দেওয়া ব্যক্তির নাম সিঙ্গাপুর সরকারের তরফে প্রকাশ করা হয়নি। বিশ্বের যে দেশগুলিতে মাদকবিরোধী কঠোর আইন রয়েছে, সিঙ্গাপুর সেগুলির মধ্যে একটি। ৫০০ গ্রামের বেশি গাঁজা বহন করলে সিঙ্গাপুরের আইন অনুযায়ী ফাঁসি হতে পারে।

জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চাঙ্গি প্রিজন কমপ্লেক্সে (Changi Prison Complex) সিঙ্গাপুরের ৩৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিক্স ব্যুরো (Singapore’s Central Narcotics Bureau) একটি পৃথক বিবৃতিতে বলেছে, গোপনীয়তা রক্ষার্থে এবং তাঁর পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে ব্যক্তির নাম প্রকাশ করা হবে না।’ প্রসঙ্গত মাদক পাচারের অভিযোগে সিঙ্গাপুরে মৃত্যুদণ্ডের সাজার বিরুদ্ধে সরব হয়েছে সে দেশের মানবাধিকার সংগঠনগুলি।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী