মওলানা আবুল কালাম আজাদকে পাঠক্রম থেকে সরানোর প্রতিবাদে ধর্মগুরুরা

Share:

নিজস্ব প্রতিনিধি: NCERT থেকে দেশের প্রথম শিক্ষামন্ত্রী মওলানা আবুল কালাম আজাদের পাঠক্রমকে সরিয়ে দেওয়ার প্রতিবাদ হল আজ। দেশের অভিন্ন দেওয়ানী বিধি লাগু করার প্রতিবাদে সরব হলেন সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন মৌললি যুব কেন্দ্রে(Moulali Yuba Kendra) একটি অধিবেশনের ডাক দেয় তার সংগঠন জামায়াতে উল্মায় হিন্দ। এই অধিবেশনে সমস্ত ধর্মের ধর্মগুরুরা উপস্তিত ছিলেন। কেন্দ্রীয় সরকারের ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানী বিধি কার্যকর করার বিরুদ্ধে সরব হন সমস্ত ধর্মের ধর্মগুরুরা।

এদিন সিদ্দিকুল্লা চৌধুরী জানান যে, তার সংগঠনের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) ও কেন্দ্রীয় সরকারের অভিন্ন দেওয়ানী বিধির কার্যকর করার প্রতিবাদ তিনি নিজেই জানিয়েছেন। আর মুখ্যমন্ত্রী নিজেই মওলানা আজাদকে শ্রদ্ধা করেন। তাই রাজ্য সরকারের পক্ষ থেকেও এই বিষয় নিয়ে প্রতিবাদ জানাবে বলে দাবি করেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তার অভিযোগ একদিকে NCERT সিলেবাস থেকে মওলানা আজাদ কে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ,অন্য দিকে ইউনিফর্ম সিভিল কোড লাগু করে দেশের অস্থিরতা তৈরি করার কাজ করা হচ্ছে । তার দাবি তারা আগামী দিনে কেন্দ্রের এই ভ্রান্ত নীতির প্রতিবাদে রাস্তায় নামবেন। রাজ্যের বিভিন্ন জায়গায় জেলা জেলায় প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে সিবিআই নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের বক্তব্যকে সম্পূর্ন ভাবে সমর্থন করে তিনি জানান যে , সিবিআই যে নিরেপক্ষ নয়,সেটা বার বার প্রমাণ পেয়েছে।

এমন কি একসময় সুপ্রিম কোর্ট(Supreme Court) পর্যন্ত বলেছে সিবিআই কে ব্যাবহার করা হচ্ছে। বিজেপি সিবিআই এর মর্যাদাকে কালিমালিত্তি করছে বলে অভিযোগ করেন তিনি। যারা দেশের টাকা লুট করে নিয়ে গেছে তাদের মধ্যে কত লোক কে গ্রেফতার করা হয়েছে আগে সিবিআই বলুক। কত হাজার কোটি টাকা লুট হয়েছে সেটা কি সিবিআই বলতে পারবে সেই প্রশ্নই তোলেন সিদ্দিকুল্লা চৌধুরী(Sidiqulla Chowdhury)। তবে আজকের হাই কোর্টের অভিষেক বন্দোপাধ্যায় যে নিয়ে মামলার পরিপেক্ষিতে কোনো মন্তব্যই করেননি তিনি । এগরার ঘটনা নিয়েও নিশ্চুপ তিনি। তার বক্তব্য এই বিষয়ে নিয়ে এক্সপার্ট নন তিনি।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত