৮২ হাজার ৬৪৪ কোটি টাকা ক্ষতি, শেয়ারে বাজারে ডুবছে আদানির সংস্থা

এমএসসিআই এর ইন্ডেক্স থেকে আদানির দুটি সংস্থাকে বাদ দেওয়ার ফলে এই ক্ষতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ল আদানির সংস্থা। শেয়ার বাজারে ধসের কারণে ১০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছেন মোদি ঘনিষ্ঠ শিল্পপতি। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮২ হাজার ৬৪৪ কোটি টাকা। এমএসসিআই এর ইন্ডেক্স থেকে আদানির দুটি সংস্থাকে বাদ দেওয়ার ফলে এই ক্ষতি।

আদানি টোটাল গ্যাস লিমিটেড এবং আদানি ট্রান্সমিশন লিমিটেড – দুটি স্টক চলতি মাসের শেষে মর্গ্যান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল (MSCI) থেকে বাদ দেওয়া হবে। উল্লেখ্য আদানি গ্রুপের তিন কোম্পানি আদানি টোটাল গ্যাস লিমিটেড, আদানি ট্রান্সমিশন লিমিটেড ও আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ার নিয়ে আগেই বড় সিদ্ধান্ত নিয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। আদানি গ্রুপের এই তিন স্টককে অতিরিক্ত নজরদারি ব্যবস্থা (এএসএম) থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা করা হয়েছিল। দুই এক্সচেঞ্জই আদানি টোটাল গ্যাস এবং আদানি ট্রান্সমিশনকে ২৪ মার্চ অতিরিক্ত নজরদারি ব্যবস্থার জন্য ফ্রেমওয়ার্কের ফেজ দুই থেকে ফেজ এক-এ সরিয়ে নিয়েছিল।

উল্লেখ্য শেয়ার বাজারে কারচুপি করার অভিযোগ উঠেছিল আদানির সংস্থার বিরুদ্ধে। হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে কারচুপির অভিযোগ করার পর একধাক্কায় বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ শিলপতি গৌতম আদানি

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি