বাতিল ২ হাজার টাকার নোট, সোনা কেনার হিড়িক

সব এড়াতেই বাড়ছে সোনা কেনা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দানের হিড়িক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাতিল হচ্ছে ২ হাজার টাকার নোট (Two Thosand Rupees)। তাই আবারও পড়েছে সোনা (GOLD) কেনার হিড়িক। ঠিক নোট বাতিলের সময় এমনটা হয়েছিল। ব্যাঙ্কের দীর্ঘ লাইন এড়াতে সোনা কেনাকেই বেছে নিচ্ছেন অনেকে। বিশেষ করে যারা নিজেদের টাকার হিসেব গোপন করতে চান তাঁরাই সোনা কিনতে বেশি আগ্রহী এখন।

জিএসটি সহ সোনার বর্তমান বাজার দর প্রায় ৬৩ হাজার ৮০০ টাকা। তবে ২ হাজার টাকা দিয়ে সোনা কেনার জন্য ক্রেতাদের দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। ১০ গ্রাম সোনা কেনার জন্য দিতে হচ্ছে প্রায় ৬৭ হাজার টাকা। এই হিসেব অবশ্য গত শনিবারের মুম্বাইয়ের। এখনও ২ হাজার টাকার নোট বাতিল হতে সময় দীর্ঘ ৪ মাস। সোনা কিনে আসলে ব্যাঙ্কের কাছ থেকে ‘কর’ বাঁচাতে চাইছেন অনেকে। কারণ, ২০১৬ সালে নোট বাতিলের সময় যারা নোট জমা দিয়েছিলেন তাঁরা করের নোটিশ পেয়েছেন গত ২০২১ সালেও। সেই পরিস্থিতি থেকেই বাঁচতে চান একাংশ।

অনেকে আবার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা দান করার নামে বদলে নিচ্ছেন টাকা। তবে ২০১৬ সালের নোট বদলের পর থেকে অনেক কড়া হয়েছে নিয়ম। ই-ইনভয়েসিং বা হোটেল- রেস্তোরাঁ-বিদেশ ভ্রমণ কিংবা বিদেশি মুদ্রা কেনার ওপরে জারি হয়েছে একাধিক নিয়ম। সব এড়াতেই বাড়ছে সোনা কেনা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দানের হিড়িক। 

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি