গায়নায় স্কুলের ছাত্রাবাসে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ২০ ছাত্র

মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার গায়ানায় স্কুলের ছাত্রাবাসে বিধ্বংসী অঘ্নিকান্ডে পুড়ে মারা গিয়েছে ২০ পড়ুয়া। অগ্নিদগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইরফান আলি। আহত পড়ুয়াদের উপযুক্ত চিকি‍ৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, রবিবার রাতে রাজধানী জর্জটাউন থেকে ১৪০ কিলোমিটার দূরের মাহদিয়া শহরের একটি মাধ্যমিক স্কুলের ছাত্রাবাসে আচমকাই আগুন লেগে যায়। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে। ঘুমের ঘোরেই অনেক পড়ুয়া আগুনে পুড়ে মারা যায়। বেশ কয়েকজন আগুনের লেলিহান শিখা থেকে বাঁচার জন্য ঝাঁপও দিয়েছিলেন। আর ওই ঝাঁপ দিতে গিয়েই আহত হন। ঘটনার খবর পেয়েই ছাত্রাবাসের আগুন নিয়ন্ত্রণে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ২০ জনের নিথর দেহ উদ্ধার করা হয়।

গায়ানার প্রেসিডেন্ট ইরফান আলি স্কুল ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনাকে ভয়াবহ বিপর্যয় বলে আখ্যা য়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ক্ষেত্রে প্রথমে সমস্যার মুখে পড়েছিল উদ্ধারকারীরা। শেষ পর্যন্ত সামরিক বাহিনীর বিমানে চাপিয়ে আহতদের উদ্ধার করে জর্জটাউনে নিয়ে আসা হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য নাতাশা সিং লুইস।  

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী