আট মামলায় ইমরান খানকে জামিন দিল ইসলামাবাদের আদালত

৮ জুন পর্যন্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতার জামিন মঞ্জুর করেছেন বিচারক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে স্বস্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী আদালত ইমরান খানকে আটটি মামলায় জামিন দিয়েছে। ৮ জুন পর্যন্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতার জামিন মঞ্জুর করেছেন বিচারক।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ইমরান খানকে ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত ৮টি মামলায় জামিন দিয়েছে। আদালত চত্বরে হিংসার ঘটনায় এই মামলাগুলি দায়ের করা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। আগামী ৮ জুন পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে এদিন , আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জামিন পেয়েছেন। পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) বুশরার বিরুদ্ধে মামলা করেছিল। আগামী ৩১ মে পর্যন্ত বুশরা বিবির জামিন মঞ্জুর করেছে এনএবি-এর আদালত। গ্রেফতার হওয়ার আশঙ্কায় আগাম জামিন চেয়েছিলেন ইমরান খানের স্ত্রী।

উল্লেখ্য মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে ইসলামাবাদে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সামনে হাজির হওয়ার কথা রয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন পিটিআই এর কয়েক হাজার সমর্থক। ইমরানকে গ্রেফতারের পর পিটিআই সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখানোর পর তাঁদেরকে গ্রেফতার করে পাক পুলিশ।

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌