এক বছরে চাকরি হারিয়েছেন তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের ৬০ হাজার চুক্তিভিত্তিক কর্মী

শুধু তাই নয়, নতুন করে কর্মী নিয়োগও ৭.৭ শতাংশ হ্রাস পেয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তথ্য-প্রযুক্তি ক্ষেত্রেও আর চাকরির কোনও নিশ্চয়তা নেই। আর্থিক মন্দার কারণে বিশ্বের নামী-দামী তথ্য-প্রযুক্তি সংস্থা কর্মীদের ওপরে ছাঁটাইয়ের খাড়া নামিয়ে এনেছে। ভারতের তথ্য-প্রযুক্তি সংস্থাগুলিও সুকৌশলে একই পথে হাঁটছে। গত এক বছরে দেশে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে জড়িত ৬০ হাজার চুক্তিভিত্তিক কর্মী চাকরি হারিয়েছেন। শুধু তাই নয়, নতুন করে কর্মী নিয়োগও ৭.৭ শতাংশ হ্রাস পেয়েছে। মঙ্গলবার এমনটাই দাবি করেছে নিয়োগ সংক্রান্ত সংস্থা ইন্ডিয়ান স্টাফিং ফেডারেশনের সভাপতি লোহিত ভাটিয়া।

গত এপ্রিল মাসে দেশে বেকারত্বের হার এক ধাক্কায় অনেকটা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১১ শতাংশে। চলতি বছরের প্রথম চার মাসে বেকারত্বের হার উত্তরোত্তর বেড়ে চলেছে। গত সপ্তাহেই বিখ্যাত আর্থিক সংস্থা জে পি মর্গানের পক্ষ থেকে প্রকাশিত এক রিপোর্টে আশঙ্কার কথা শোনানো হয়েছিল। করোনাভাইরাসের প্রকোপের সময়ে ভারতে তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ব্যবসার যে রমরমা ছিল, তা বর্তমানে নেই। বরং রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে ভারতের তথ্য-প্রযুক্তি সংস্থাগুলির ব্যবসা বড় ধাক্কা খেয়েছে। আরও ধাক্কা আসতে পারে।

এদিন নিয়োগ সংক্রান্ত সংস্থা ইন্ডিয়ান স্টাফিং ফেডারেশনের সভাপতি লোহিত ভাটিয়া জানিয়েছেন, ‘শুধু তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রগুলিতেও চুক্তিভিত্তিক কর্মীরা চাকরি হারিয়েছেন। সবমিলিয়ে এক লক্ষ ৭৭ হাজার চুক্তিভিত্তিক কর্মী চাকরি হারিয়েছেন। নতুন নিয়োগের হালও খুব খারাপ। আগামী কয়েকটি ত্রৈমাসিকে নয়া কর্মী নিয়োগের সংখ্যা আরও হ্রাস পাবে।’

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি