আল নাসেরের বিশাল অর্থের প্রস্তাব ফিরিয়ে দিলেন জিদান

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক জিনেদিন জিদানকে কোচ হিসেবে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন সৌদির ক্লাব আল-নাসের। কেননা, তাদের আগের কোচ রুডি গার্সিয়া আর কোচের পদে থাকতে আগ্রহী নন। তাই কোচ হিসেবে জিদানকেই পছন্দ ছিল আল-নাসের কর্তৃপক্ষের।

সূত্রের খবর, সেইমতো নাকি আল নাসের কর্তৃপক্ষ প্রাক্তন ফরাসি তারকাকে প্রস্তাবও দেন। তবে সেই প্রস্তাবে সম্মত জানাননি জিনেদিন জিদান।

ফরাসি সংবাদ সংস্থা সূত্রের খবর, দুই বছর আগে কোচ হিসেবে শেষবার কোনও দলের ডগআউটে বসতে দেখা গিয়েছিল জিদানকে। তাও সেটা ছিল ক্লাব ফুটবল। রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তিনি। এরপর সেখান থেকে বিদায় নেওয়ার পর আর কোনও দলেরই কোচের পদে দেখা যায়নি তাঁকে।

আরও জানতে পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজ মানি ঘোষণা আইসিসির

রিয়ালের পর ফ্রান্সের অন্যতম ক্লাব পিএজি-র কোচ হিসেবে জিদানকে ভাবেছিলেন মেসিদের ক্লাবের কর্তারা। কিন্তু জিদান সেই প্রস্তাবেও সম্মত হননি। তাঁর প্রথম পছন্দ নাকি জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়া। শুধু পিএসজি নয়, জিদানকে পেতে একটা সময় আগ্রহ প্রকাশ করেছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসও। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, জুভেন্টাসের বর্তমান কোচ অ্যালেগ্রি সেই দলেরই প্রাক্তন খেলোয়াড়। কাজেই তাঁকে ছেড়ে জিদানকে কি দায়িত্ব দিতে রাজি হবেন জুভেন্টাস কর্তারা।

তবে জিদানের সম্পর্কে তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ক্রিস্তোফ দুগারে বলেন, জিদান সমস্ত দিক ভেবে তবেই সিদ্ধান্ত নেবেন। যেখানে, ভালোবাসা নেই, সম্মান নেই সেখানে আর যাই হউক জিদান যেতে পারেন না। এখন দেখার শেষ পর্যন্ত জিদানকে কোচ হিসেবে কোথায় দেখা যায়?

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা