পাকিস্তানের গিলগিট বালতিস্তানে ভয়াবহ তুষারধসে প্রাণ হারালেন ৯ জন

তুষার ধসে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করেছেন গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: গিলগিট-বালতিস্তানের অ্যাস্তোর জেলায় ভয়াবহ তুষারধসে প্রাণ হারিয়েছেন নয়জন। নিহতদের মধ্যে তিন জন মহিলা। বরফের স্তুপে চাপা পড়ে গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। আহতদের উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। ভয়াবহ তুষার ধসের ফলে ওই এলাকা কার্যত জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তুষার ধসে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন গিলগিট-বালতিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান।

ডায়ামোর-অ্যাস্তোর ডিভিশনের ডেপুটি ইনস্টেক্টর জেনারেল তোফায়েল মির সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার সকালে অ্যাস্তোর জেলার শান্টার পাসের কাছে আচমকাই তুষার ধস নেমে আসে। চোখের নিচেই বরফের স্তুপের নিচে চাপা পড়ে অনেকে। বরফের নিচে চাপা পড়ে তিন মহিলা-সহ নয়জন মারা যান। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় পৌঁছতে হিমশিম খেয়েছেন বিপর্যয় মোকাবিলা কর্মীরা।

দুর্ঘটনার খবর পেয়েই গিলগিট বালতিস্তান বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেলের সঙ্গে কথা বলেন প্রদেশের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান। যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য চালানোর নির্দেশ দেন তিনি। ওই নির্দেশের পরেই জোরকদমে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। আহতদের উদ্ধার করতে দেরি হলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনিক আধিকারিকরা।  

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী