চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আমেরিকায় ২১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে গুলি করে হত্যা: রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি: ২১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে গুলি করে হত্যা আমেরিকায়। সংবাদ মাধ্যম খালিজ টাইমস (Khaleej Times) সোমবার তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফিলাডেলফিয়ায় (Philadelphia) ২১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে।

জানা গিয়েছে, নিহত ছাত্রের নাম জুড চাকো (Jude Chacko)। স্থানীয় সময় রবিবার কাজ থেকে ফেরার সময় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাকে গুলি করে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। খালিজ টাইমসের (Khaleej Times) প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিহত ছাত্রের বাবা-মা প্রায় ৩০ বছর আগে কেরলের কোল্লাম জেলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন।’

জুড চাকো পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করতেন। রবিবার কাজ থেকে ফেরার পথে ডাকাতির উদ্দেশ্য নিয়ে ওই যুবকের উপর হামলা চালায় দুই বন্দুকবাজ। প্রসঙ্গত চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার কোনও ভারতীয় বংশোদ্ভূত ছাত্রকে আমেরিকায় গুলি করে হত্যা করা হল। এর আগে গত ২১ এপ্রিল, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পেট্রোল পাম্পে অন্ধ্র প্রদেশের ২৪ বছর বয়সী এক ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমেরিকার কলম্বাস পুলিশের তরফে এই ঘটনার কথা জানানো হয়েছিল। সায়েশ ভিরা (Saiesh Veera) নামে ওই যুবক ওহিওর একটি পেট্রোল পাম্পে কাজ করাকালীন সময়ে অজ্ঞাত পরিচয়ের বন্দুকবাজের গুলিতে নিহত হন।

Published by:

Share Link:

More Releted News:

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পরেই হরমুজে জাহাজ লক্ষ্য করে গুলি চালাল ইরান

পাকিস্তানের দ্বিমুখী আচরণে ক্ষুব্ধ ইরান, ট্রাম্পের দূত মুনিরের বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ