কুড়মিদের কাছে টানতে নয়া কর্মসূচি নিয়ে পথে নামছে তৃণমূল

তৃণমূল কংগ্রেসের তরফে পাঁচ পদক্ষেপ নেওয়া হতে চলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের কুড়মি সমাজের মানুষজনকে কাছে টানতে নয়া কর্মসূচি নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার পুরুলিয়ায় দলের নেতাদের নিয়ে বৈঠক করে কর্মসূচির ঘোষণা করেন প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো।

তৃণমূল কংগ্রেসের তরফে যে পাঁচ পদক্ষেপ নেওয়া হতে চলেছে সেগুলি হল, প্রথমত, আদিবাসী তালিকাভুক্তের বিষয়ে চার বার কেন্দ্রের কাছে সুপারিশ করেছে রাজ্য। সেই বিষয়টি ব্যাপকভাবে প্রচারে আনা। দ্বিতীয়ত, কুড়মিদের উন্নয়নে রাজ্য সরকার যে আন্তরিক তা বোঝানোর জন্য ‘কুড়মি উন্নয়ন পর্ষদ’- তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তার প্রচার করা। তৃতীয়ত, কুড়মি জনজাতির বিখ্যাত মানুষজনের নামে রাস্তা, কলেজ করা হয়েছে। সেই বিষয়টিকেও তুলে ধরা। চতুর্থত, কুড়মিদের নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ যে অপমানজনক মন্তব্য করেছে তা তুলে ধরে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানানো। পঞ্চমত, বিজেপির উস্কানি ও মদতের রাজনীতি একেবারে বুথ স্তর থেকে তুলে ধরে প্রচার করা।

তবে কবে থেকে এই কর্মসূচি শুরু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ না জানা গেলেও, তৃণমূল সূত্রে খবর খুব শীঘ্রই এই কর্মসূচি শুরু হবে পুরুলিয়া জেলাজুড়ে। মঙ্গলবার দলে নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, ‘যেভাবেই হোক যে অপপ্রচার শুরু হয়েছে তা বন্ধ করে সঠিক বিষয়টি এই জেলার কুড়মি জনজাতির মানুষজনদের কাছে তুলে ধরতেই হবে।’

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ