দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কুস্তিগীরদের বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছে: অনুরাগ ঠাকুর

নিজস্ব প্রতিনিধি: কুস্তিগীরদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সাংবাদিকদের ক্রীড়ামন্ত্রী বলেন, দিল্লির বুকে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের যে অভিযোগ আন্দোলনরত জাতীয় কুস্তিগীররা এনেছেন তা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। এবং কেন্দ্রীয় সরকার গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। তিনি আরও বলেন, তদন্ত এখনও চলছে। কাজেই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এর বেশি কিছু মন্তব্য করা ঠিক হবে না।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড়মাস ধরে রাজধানী দিল্লির যন্তর-মন্তরের সামনে ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে আন্দোলন করছেন বজরং পুনিয়া-স্বাক্ষি মালিকরা। তারপর যমুনা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। তবুও আন্দোলন থেকে পিছপা হননি জাতীয় কুস্তিগীররা। এবার সেই ইস্যু নিয়েই দীর্ঘ এতদিন বাদে মুখ খুললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।

আরও জানতে পড়ুন: দিল্লি পুলিশের ভূমিকার নিন্দা করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

এদিকে আন্দোলনরত কুস্তিগীরদের সমর্থনে সংযুক্ত কিষাণ মোর্চা একটি বিক্ষোভের ডাক দিয়েছে বৃহস্পতিবার। সেই বিক্ষোভকে কেন্দ্র করে যাতে কোনওরকম অশান্তি না ছড়ায় তারজন্য কড়া ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি পুলিশ। রাজধানী সংলগ্ন যে সমস্ত আন্তরাজ্য সীমান্তবর্তী এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী নিযুক্ত করা হয়েছে।

অন্য দিকে গত বুধবার ব্রিজ ভূষণ সিং মন্তব্য করেছিলেন, যে তাঁর বিরুদ্ধে আন্দোলনরত কুস্তিগীররা যে অভিযোগ এনেছেন তা তাঁরা প্রমাণ করতে পারলে তিনি ফাঁসিতে ঝুলতেও রাজি। বৃহস্পতিবার সেই মন্তব্যের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি সমালোচনা করেন। তিনি বলেন, আমি আশা করেছিলাম অন্তত ৫০ দিনের মধ্যেই এই আন্দোলনের সমাপ্তি ঘটবে। এবং অপরাধী শাস্তি পাবে। কিন্তু তা আর হল না। যা আমাকে খুবই ব্যথিত করেছে।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ