ইমামি ইস্টবেঙ্গলের নতুন দায়িত্বে আইএম বিজয়নের পুত্র আরোমাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  ২০২৩-২৪ মরশুমের আইএসএল শুরু হতে এখনও বেশ কয়েক মাস বাকি। তবে ফ্র্যাঞ্চাইজি দলগুলির কর্তারা বসে নেই। হাইভোল্টেজ খেলোয়াড়দের দলে নেওয়ার পাশাপাশি চলছে কোচ, পারফরম্যান্স অ্যানালিসিস্ট ইত্যাদি পদের জন্যও ব্যক্তিদের দলে নেওয়ার কাজ।

ইতিমধ্যেই দলবদলের বাজারে সেরা চমক দিল ইমামি ইস্টবেঙ্গল। সূত্রের খবর, হেড অফ পারফরম্যান্স ও অ্যানালেসিস্ট হিসেবে লাল-হলুদে যোগ দিতে চলেছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তী প্রাক্তন জাতীয় ফুটবল আইএম বিজয়নের পুত্র আরামোল বিজয়ন। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে এই খবর। তবে ইমামি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ার অফিশিয়াল পেজে এখনও খবর ঘোষণা করা হয়নি। তবে বিজয়নপুত্রকে দলের একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়ে ইমামি কর্তারা নতুন চমক দিলেন ভারতীয় ফুটবলে।

এর পাশাপাশি বিশেষ সূত্রের খবর, লাল-হলুদ ব্রিগেদের দুই পুরনো সৈনিক নাওরেম মহেশকে দলে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তারা। তবে অনিরুদ্ধ থাপাকে পেল না লাল-হলুদ। চেন্নাইয়ান এফসির এই মিডিওকে দলে নিয়ে নিয়েছে মুম্বই।  ছেড়ে দেওয়ার ফুটবলারদের তালিকায় রয়েছেন, জার্ভিস,  কিরিয়াকু, লিমার পাশাপাশি আরও বেশ কিছু স্বদেশী ফুটবলারকে। এই তালিকায় রয়েছেন, সুমিত পাসি, সুভম সেন, হিমাংশু জাংরা ও জেরি।

আরও জানতে পড়ুন: শচীন-বিরাটের সঙ্গে এখনই শুভমনের তুলনা করা উচিত নয় : গ্যারি কাস্টেন

অন্য দিকে কোচ হিসেবে হায়দরাবাদ এফসিকে সাফল্য এনে দেওয়া ম্যানুয়েল মারকুয়েজ এবার পাড়ি দিলেন গোয়ার পথে। এফসি গোয়ার প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি। পাশাপাশি মুম্বই সিটি এফসির গোলকিপার কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে জুয়ানমা ক্রুকজকে।

তবে মোহনবাগানের লেফট ব্যাক শুভাশিস বসু আগামী মরশুমে কোন দলে যোগ দেন সেদিকেই নজর রয়েছে সকলের। কেননা আকাশ মিশ্রকে দলে নিয়ে নিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড। তাই শুভাশিস এখন আদৌ তাঁর পুরনো দলে থাকেন কি না সেটাই এখন দেখার।

অন্য দিকে হায়দরাবাদ এফসি থেকে ওড়িশা এফসিতে যোগ দিতে চলেছেন এডু গার্সিয়া।

রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস,উত্তরে দুর্যোগ! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের