মলয় ঘটককে তলব করল ইডি

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠানোর পরেই মলয় ঘটককে তলব করে ইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (MALAY GHATAK) তলব করল ইডি (ED)। কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে তলব করা হয়েছে। সোমবারেই মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব করেছে ইডি। হাজিরা দিতে হবে আগামী ১৯ জুন। সঙ্গে আনতে বলা হয়েছে বেশ কিছু নথি। 

সোমবারে দুবাই যাত্রার উদ্দেশে পাড়ি দিতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। সঙ্গে ছিল ২ সন্তান। তবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বাধা দেয় অভিবাসন দফতর। বলা হয়, লুক আউট নোটিশ জারি করেছিল ইডি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করে বাড়ি ফিরেছিলেন রুজিরা। তিনি বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই তাঁকে তলব করে ইডি। ৮ জুন- বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিতে বলা হয়েছে। সময় দেওয়া হয়েছে সকাল ১০টা নাগাদ।

উল্লেখ্য, মলয়কে যেন কলকাতায় তলব করা হয়-এমনটাই আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী। আবেদন জানানো হয়েছিল দিল্লি হাইকোর্টে। কোথায় তলব করা হবে সেই মামলার শুনানি হবে আগামী ১০ অগাস্ট। 

প্রসঙ্গত, গত ১১ মে দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মা নির্দেশ দিয়েছিলেন, দিল্লিতে ইডি তলব করতে পারবে মলয়কে। তবে সমন পাঠাতে হবে জিজ্ঞাসাবাদের ১৫ দিন আগে। কোনও কারণে মন্ত্রী সাড়া না দিলে নেওয়া যাবে না কড়া ব্যবস্থা। মলয়কে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ইডির প্রতি বিচারপতির নির্দেশ ছিল, মন্ত্রী ব্যস্ততার দিক দেখে তলব করার। 

এবার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, উত্তেজনা মধ্যপ্রাচ্যে!

ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের

চেন্নাই ভ্রমণের গল্প উল্টে গেল! মন জয় করল বিলাসবহুল হোটেল

উত্তেজনা মধ্যপ্রাচ্যে! ইরানে ফের বড় হামলা চালাল মার্কিন সেনাবাহিনী

বাজারে এল নয়া Hero Super Splendor XTEC 2.0, এক লিটারে যাবে ৭২ কিলোমিটার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

মাসে খরচ মাত্র ১০৭ টাকা, বাইকপ্রেমীদের মন জয় করেছে এই বাইক

দেশের ৮টি অনন্য ম্যানগ্রোভ অরণ্য, ঘুরে আসুন অফবিট ট্রাভেলের সেরা জায়গায়

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

ওজন কমাতে বাদ দিচ্ছেন খাবার? শরীরে পড়তে পারে বিরূপ প্রভাব

সকালে খালি পেটে ডাবের জল খেলে মিলতে পারে উপকার, জানুন কেন?

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা