ফুরফুরা শরিফে অভিষেক

জাঙ্গিপাড়ায় পদযাত্রা করেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলে নবজোয়ার কর্মসূচি উপলক্ষ্যে দু’দিন হাওড়াতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। আজ সোমবার তাঁর কর্মসূচি হুগলিতে। এদিন তিনি ডোমজুড়ে পদযাত্রা করেন। তারপরে যান ফুরফুরা শরিফে (FURFURA SHARIF)। 

এদিন বিকেলে তিনি শরিফে গিয়ে সাক্ষাৎ করেন পীরজাদা ত্বহা সিদ্দিকী সহ বেশ কয়েকজনের সঙ্গে। বেশ কিছুক্ষণ ধরে চলে আলোচনা। উল্লেখ্য, তৃণমূলে নবজোয়ার ৪০ তম দিনে পড়ল। সোমবার জনসংযোগ করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। শোনেন সমস্যার কথা। সমাধানের আশ্বাস দেন। তুলে ধরেন কেন্দ্রীয় বঞ্চনার কথা।   

বলেন, দীর্ঘ কয়েকবছর বাদে তিনি এলেন ফুরফুরাতে। ধর্মীয় স্থানে এসে ভালো লাগে জানিয়ে তিনি বলেন, মানুষের কাছ থেকে লড়াই করার উৎসাহ পান তিনি। তাঁর বার্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এই রাজ্য-দেশ সকলের। 

এদিন রুজিরা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি এই প্রসঙ্গে কিছু বলতে চাননি। দলসূত্রে খবর, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন অভিষেক। উল্লেখ্য, আজ সকাল ৭টায় কলকাতা বিমানবন্দরে গিয়েছিলেন তাঁর স্ত্রী রুজিরা। সঙ্গে ছিল ২ সন্তান। সন্তানের চিকিৎসার জন্য দুবাই যেতেন তিনি। তবে তাঁকে বিমানবন্দরে বাধা দেয় অভিবাসন দফতর। দেখানো হয় ইডির লুক আউট নোটিশ। এরপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বাড়ি ফিরে আসেন রুজিরা। বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই পান ইডির নোটিশ। আগামী ৮ জুন- বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে এসে হাজিরা দিতে বলা হয়েছে। সময় দেওয়া হয়েছে সকাল ১০টা নাগাদ। এই প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, এজেন্সি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। 

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২