‘স্মিতা পাতিল এখন আমার নামের সঙ্গেই থাকবে’, মায়ের মৃত্যুবার্ষিকীতে বড় সিদ্ধান্ত প্রতীকের

এখন থেকে, প্রতীক পাতিল বব্বর নামে পরিচিত হবেন তিনি, ইতিমধ্যে নিজের ইনস্টাগ্রামে নাম পরিবর্তন করে ফেলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মদাত্রী মৃত্যুদিবসে মাকে শ্রদ্ধা জানাতে নাম পরিবর্তন করে ফেললেন অভিনেতা প্রতীক বব্বর। আজও আমাদের প্রজন্মে মায়ের পদবী ব্যবহার করে না কেউই। বাবা মারা গেলেও বাবর পদবী ধারণ করেই সারা জীবন চলেন সকল মানুষ। কিন্তু সন্তানের জন্মের পেছনে তো সবার প্রথমে মায়ের অবদান, তাহলে মায়ের পদবী কেন নিজের নামের পাশে বসানো যাবেনা তাই না! এবার এই ভুল প্রথা ভাঙলেন অভিনেতা রাজ বব্বর ছোট পুত্র প্রতীক বব্বর। বলিউডে তাঁর নাম তেমন শোনা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। বলিউডে দু একটা চলচ্চিত্রে লিড রোলে অভিনয় করলেও তেমন সফলতা পাননি। আজ বলিউডের ৮০ দশকের জনপ্রিয় অভিনেত্রী স্মিতা পাতিলের মৃত্যুবার্ষিকী। অকালেই মৃত্যু হয়েছিল তাঁর, জানা যায়, প্রতীককে জন্ম দেওয়ার কয়েকদিন বাদেই মারা গিয়েছিলেন অভিনেত্রী। এবার প্রতীক তাঁর প্রয়াত মা স্মিতা পাতিলের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তাঁর নামের পদবী ধারণ করলেন। এখন থেকে, প্রতীক পাতিল বব্বর নামে পরিচিত হবেন তিনি, ইতিমধ্যে নিজের ইনস্টাগ্রামে নাম পরিবর্তন করে ফেলেছেন তিনি।

প্রতীক স্মিতা ও অভিনেতা রাজ বব্বরের ছোট ছেলে। তিনি ২০০৮ সালে ইমরান খান এবং জেনেলিয়া ডি’সুজা অভিনীত ‘জানে তু… ইয়া জানে না’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তাকে শেষ দেখা গিয়েছে মধুর ভান্ডারকরের ইন্ডিয়া লকডাউনে। নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে প্রতীক একটি বিবৃতিতে জানিয়েছেন, “আমার বাবা এবং আমার পুরো পরিবার, আমার প্রয়াত দাদা-দাদি এবং আমার প্রয়াত মায়ের আশীর্বাদে, আমি আমার মায়ের পদবীটি আমার নামের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমার নাম এখন থেকে ‘প্রতীক পাতিল বাব্বর’।” 

প্রতীক বব্বর কেন নাম পরিবর্তন করলেন? 

“আমি চাই আমার মা আমার প্রতিটি প্রচেষ্টার অংশ হোক, শক্তি হোক, এমন নয় যে তিনি আগে একজন অংশ ছিলেন না। কিন্তু এবার থেকে আমার নামের অংশ হিসাবে তাঁর অনুভূতিকে জুড়ে থাকবে। এই বছর ৩৭ বছর হবে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, স্মিতা পাতিল আমার নামের মাধ্যমে এবার থেকে বেঁচে থাকবে।” প্রতীকের জন্মের কয়েক সপ্তাহ পরে স্মিতা পাতিল ১৯৮৬ সালে প্রসবকালীন জটিলতার কারণে মারা যান। প্রতীকককে বড় করেছেন তাঁর দাদা-দাদি। তাঁর বাবা রাজ বব্বরের সঙ্গে তাঁর বন্ধন তেমনি ভাল ছিলনা। তবে প্রতীক বড় হওয়ার পরে তাঁরা মিটমাট করে নিয়েছেন। স্মিতার মৃত্যুর পর রাজ বব্বর বিয়ে করেন নাদিরা বব্বরকে। তাঁদের এখন দুই সন্তান, আর্য বব্বর এবং জুহি বব্বর। যারা প্রতীকের সৎ ভাইবোন।

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ