অয়ন শীলের বাড়ি ও ফ্ল্যাট সহ ৩২ জায়গায় সিবিআই- এর তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার রাজ্যের ১৪ টি পুরসভায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। এর পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া ধৃত অয়ন শীলের বাড়িতে এবং অফিসে সিবিআই(CBI) আধিকারিকেরা তল্লাশি করে। বুধবার সকাল ১০ঃ৪৫ নাগাদ সিবিআই আধিকারিকরা একসঙ্গে অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি শুরু করে। হুগলী জেলার চুঁচুড়ার এবিএস অ্যাপার্টমেন্টে গত কয়েক মাস আগে ইডি (ED) তল্লাশি করার পর আজ সকাল থেকে সিবিআই তল্লাশি চালাতে শুরু করে। এখনো পর্যন্ত বেশ কয়েক ঘন্টা হয়ে যাবার পরেও সিবিআই তল্লাশি চলছে অয়নশীলের চুঁচুড়ার ফ্ল্যাটে।

এদিকে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা তল্লাশি অভিযানের পর দমদম পৌরসভা থেকে দুটি ব্যাগে ফাইল নিয়ে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা।কাঁচরাপাড়া পুরসভায় সিবিআই তল্লাশি চালায় দীর্ঘক্ষণ।রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পৌরসভাতে আজ একযোগে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই(CBI)- এর আধিকারিকরা। উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের বাদুড়িয়া পৌরসভাতেও সকাল ১১ টা নাগাদ, ছয় জনের একটি প্রতিনিধিদল বাদুড়িয়া পৌরসভার অস্থায়ী ভবনে প্রবেশ করেন। কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই চলছে তল্লাশি, এই তল্লাশি কতক্ষণ চলবে তা এখনো বলা সম্ভব নয়। সূত্র মারফত জানা যাচ্ছে ,২০১৪ সালের নিয়োগ দুর্নীতি কান্ডের জন্যেই এই সিবিআই এর ম্যারাথন তল্লাশি। সবকটি পৌরসভাতেই সার্ভার রুমে তল্লাশি করে সিবিআই।

এদিকে সিবিআই- এর ছয় সদস্যের প্রতিনিধি দল হানা দেয় নিউ বারাকপুর পুরসভায়। ২০১৮-১৯ বর্ষে নিউ ব্যারাকপুর পৌরসভার মোট ৪০ জনের নিয়োগ হয়েছিল অয়ন শীলের(Ayan Seal) সংস্থার মাধ্যমে। তার মধ্যে একজন ছিল এস আই, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও ড্রাইভার ও ক্লার্ক মিলে মোট ৪০ জন নিয়োগ হয়। আজ বুধবার দুপুরে আচমকাই ছয় সদস্যর সিবিআই প্রতিনিধি দল নিউবারাকপুর পুরসভায়(New Bararckpore Municipality) তল্লাশি অভিযান চালাতে হানা দেয় ।নিউ ব্যারাকপুর পৌরসভা সঠিকভাবে নিয়োগ হয়েছিল কিনা তা তদন্ত করতে বুধবার দুপুরে নিউরাকপুর পৌরসভায় ছয় জনের সিবিআই প্রতিনিধি দল আসে কেন্দ্রীয় বাহিনী সাথে নিয়ে।পুরসভার দপ্তরের আধিকারিক দের সাথে কথাবার্তা বলেন।পুর নিয়োগে বিভিন্ন নথি খতিয়ে দেখেন সিবিআই প্রতিনিধিরা।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২