আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতে ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

নিজস্ব প্রতিনিধি: সারা ভারতে ১০ কোটি ১০ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। ব্রিটেনের ল্যানসেট জার্নালে প্রকাশিত ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে। ২০১৯ সালে গোটা দেশে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন সাত কোটির মতো মানুষ।

মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়েছে, ভারতে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা বারার পাশাপাশি ডায়াবেটিস পূর্ব অবস্থায় রয়েছেন এমন মানুষের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। বর্তমানে দেশে ১৩ কোটি ৬০ লাখ অর্থাৎ মোট জনসংখ্যার ১৫.৩ শতাংশ মানুষ ডায়াবেটিস-পূর্ববর্তী অবস্থায় রয়েছেন। এই রোগে লাগামা টানার জন্য রাজ্য অনুযায়ী আলাদা আলাদা ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে গবেষণাপত্রটি। ভারতের যে রাজ্যগুলিতে কম সুযোগ সুবিধা ভোগ করেন মানুষ, সেই রাজ্যগুলিতে ডায়াবেটিসের মাত্রা বেশি। আগামী কয়েক বছরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অরুণাচল ও বিহার রাজ্যে ডায়াবেটিস ব্যাপকভাবে বাড়তে পারে বলে উল্লেখ করেছেন গবেষকরা।

দেশের মধ্যে সবচেয়ে বেশি মানুষ ডায়াবেটিস আক্রান্ত গোয়ায়। সে রাজ্যে ২৬.৪ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। পুদুচেরিতে ২৬.৩ শতাংশ ও কেরালায় ২৫.৫ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। জাতীয়ভাবে রাজ্যগুলোতে গড়ে ডায়াবেটিস রোগীর সংখ্যা ১১.৪ শতাংশ। গবেষণায় দেখা গিয়েছে, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো এবং শিক্ষা দীক্ষায় এগিয়ে তুলনামূলকভাবে তাদের ডায়াবেটিস কম। উল্লেখ্য গবেষণাপত্রটি তৈরি করতে ২০০৮ সালের ১৮ অক্টোবর থেকে ২০২০ সালের ১৭ ডিসেম্বর পর্যন্ত গ্রাম ও শহরের ১১ লাখ ভারতীয়র তথ্য সংগ্রহ করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘আপনি আমার মায়ের ক্রাশ ছিলেন’, রাজা চার্লসকে ‘গোপন তথ্য’ জানালেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার মধ্যপ্রাচ্যের মেঘ চুরির অভিযোগ

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ