বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার কোকেন-সহ আটক এক ভারতীয়

ওই মহিলাকে গ্রেফতার করে ঢাকার বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৮০০ গ্রাম কোকেন-সহ এক ভারতীয়কে আটক করেছে সে দেশের কাস্টমস এর আধিকারিকরা। শনিবার এই খবর জানিয়েছেন বাংলাদেশের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ পরিচালক নাজমা জ্যাবিন।

নাজমা জ্যাবিন জানিয়েছেন, কোকেন পাচারের ঘটনায় ধৃত ভারতীয় একজন মহিলা। তাঁর নাম সালোমী লালরামধারী। ৪৮ বছর বয়সী অভিযুক্ত ভারতের মিজোরামের বাসিন্দা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানতে পারে, মরক্কোর কাসাব্লাঙ্কা হতে কাতারের দোহা হয়ে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকাগামী কিউআর-৬৩৮ বিমানের যাত্রীর মাধ্যমে মাদক পাচার হতে পারে। এর ফলে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা সতর্কতামূলক অবস্থান গ্রহণ করেন।’

বিমানটি ঢাকাতে অবতরণ করার পরে লালরামধারীকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। প্রথমে তিনি কোনও মাদক বহন করছেন না বলে জানান। কিন্তু, যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁর লাগেজ স্ক্যানিং করা হয়। সেই সঙ্গে দেহ তল্লাশি করা হয়। তাঁর ট্রলি ব্যাগ থেকে ১৮০০ গ্রাম সাদা রঙের কোকেন বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। এরপর ওই মহিলাকে গ্রেফতার করে ঢাকার বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়