Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুন্দেশলিগার সেরা খেলোয়াড়কে ছিনিয়ে নিল রিয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামী মরশুমের দলবদলের বাজারে অন্যতম সেরা চমকচটা বুধবার দিলেন রিয়াল মাদ্রিদ কর্তারা। বুরশিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড অর্থ খরচ করে বুন্দেশলিগার সেরা খেলোয়াড় জুডে বেলিংহামকে ছয় বছরের চুক্তিতে দলে নিল রিয়াল মাদ্রিদ।

উল্লেখ্য, যেহেতু বুরশিয়া ডর্টমুন্ডের সঙ্গে বেলিংহামের চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি, তাই তাঁকে দলে নিতে ১০৩ মিলিয়ন উইরো খরচা করতে হবে। ভারতীয় মূদ্রায় যার পরিমাণ ৯ কোটি টাকার ওপর। ডর্টমুন্ডকে দিতে হবে ৩০ মিলিয়ন বোনাস। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের খরচ হবে এই বিশাল পরিমাণ টাকা। বেলিংহাম প্রতি বছর মাদ্রিদের এই ক্লাবটি থেকে বেতমন পাবেন ১০ অথবা ১২ মিলিয়ন ইউরো।  

উল্লেখ্য, বেলিংহাম এই মুহূর্তে সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় ব্রিটিশ ফুটবলার হিসেবে দুই নম্বর স্থানে রয়েছেন। এই তালিকায় সবার ওপরে রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলার জ্যাক গ্রিলিশ। এবং তিন নম্বর স্থানে রয়েছেন রেড ডেভিলসদেরই আর এক ফুটবলার হ্যারি ম্যাগুইয়ের।

আরও জানতে পড়ুন: কানাডার টি-টোয়েন্টি লিগে খেলবেন সাকিব-রাসেলরা

তবে সবচেয়ে দামি তরুণ ফুটবলার হিসেবে এক নম্বর স্থানে রয়েছেন বেলিংহাম। এবং রিয়াল মাদ্রিদের ইতিহাসে তিনি হলেন দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের ফুটবলার। বেলিংহামের আগে ১৩৪ মিলিয়ন ইউরো খরচ করে রিয়াল মাদ্রিদ দলে নিয়েছিল চেলসি থেকে ইডেন হ্যাজার্ডকে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে এই তরুণ মিডিওটি ছিলেন সাউথ গেটের দলের অন্যতম ভরসা। বিশ্বকাপের আসরেও ব্রিটিশদের হয়ে দূরন্ত পারফরম্যান্স করতে দেখা গিয়েছিল তাঁকে। বেলিংহামকে ২০২০ সালে বার্মিংহাম সিটি থেকে তিনি যোগ দেন বরুশিয়া ডর্টমুন্ডে। সেই ক্লাবের জার্সি গায়ে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্ব গড়ার রেকর্ডও গড়েন বেলিংহাম। ৪২টি ম্যাচে ১৪ গোল করা এই মিডিওকে দলে নিয়ে রিয়াল মাদ্রিদের মাঝমাঠ অনেকটাই শক্তিশালী হল এই বিষয়ে কোনও সন্দেহ নেই।

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি