Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মদ্রিচ ঝড়ে নেশন কাপের ফাইনালে পৌঁছলো ক্রোয়েশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি:  নেশন লিগের ফাইনালে পৌঁছল ক্রোয়েশিয়া। সেমিফাইনালে তারা ৪-২ গোলে পরাজিত করল নেদারল্যান্ডকে। এই ম্যাচে যে এইভাবে লুকা মদ্রিচদের কাছে হারতে হবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি ডাচ সমর্থকরা। এই ম্যাচের নায়ক কিন্তু একজনই। যিনি রূপকথার গল্পের মতো দূরন্ত খেলে বুঝিয়ে দিলেন এখনও যে কোনও সময়ই তাঁর পায়ের ঝলকানিতে পুড়ে ছারখার হয়ে যেতে পারে বিপক্ষের ফুটবলাররা। তিনি আর কেউ নন, তিনি হলেন লুকা মদ্রিচ।

৩৭ বছর বয়সে যে কোনও ফুটবলাদের কাছেই তাঁর সেরাটা দাওয়ার নজির খুব কমই আছে। সেখানে কি ক্লাব ফুটবল, কি জাতীয় দল, সবেতেই যেন ফুল ফোটাচ্ছেন ক্রোয়েশিয়ার হার্টথ্রব Eলুকা মদ্রিচ নামক ফুটবলারটি।

ম্যাচের বয়স তখন ৩৪ মিনিট। ড্যানিয়েল ম্যালেন প্রথম গোল করে এগিয়ে দেন হল্যান্ডকে। কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হল্যান্ড। মিনিট কুড়ি বাদেই ক্রোয়েশিয়ার হয়ে পেনাল্টি থেকে গোল শোধ করেন ক্রামারিচ। 

৭২ মিনিটে অবার গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিয়েছিলেন পাসালিচ। কিন্তু সেই গোলও বেশিক্ষণ ধরে রাখতে পারেননি লুকা মদ্রিচরা। নোয়া ল্যাংয়ের গোলে ফের সমতায় ফেরে ডাচরা।

এরপরই যেন মাঠে ফুল ফোটাতে শুরু করলেন ক্রোয়েশিয়ান ফুটবলাররা। বিশেষ করে লুকা মদ্রিচ। ডাচদের বিরুদ্ধে পর পর দুটি গোল করে নেশন কাপের ফাইনালের টিকিট অবশেষে কনফার্ম করেন তাঁরা।

দেশের জার্সিতে কোনও ট্রফি জয়ের স্বাদ এখনও অবধি অধরাই লুকা মদ্রিচের কাছে। নেশন কাপের ফাইনালে দেশকে তুলে তাই ট্রফি জয়ের স্বাদ মিটিয়ে নিতে চাইছেন লুকা মদ্রিচ। তবে ফাইনালে তাঁদের মুখোমুখি স্পেন বা ইতালি যেই হোক না কেন, তাতে ডর না নেহি মনোভাবই নিয়ে বিপক্ষের ওপর ঝাঁপাতে চাইছেন ক্রোয়েশিয়া এমনটাই জানালেন দলের কোচ।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের