এক বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ মেসির সঙ্গে হাত মেলানো চিনা তরুণের

গত বৃহস্পতিবার বেজিং স্টেডিয়ামে নিরাপত্তার বেষ্টনি টপকে মাঠে ঢুকে পড়েছিল ওই মেসি ভক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিয় তারকার সঙ্গে হাত মেলানোর লোভ সামলাতে না পেরে নিরাপত্তা রক্ষীদের বেষ্টনিকে টপকে সোজা মাঠের মধ্যে ঢুকে গিয়েছিলেন অষ্টাদশ বর্ষীয় চিনা তরুণ দি। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির সঙ্গে হাত মিলিয়ে স্বপ্নকে সত্যি করেছে। আর সেই হাত মেলানোর খেসারত দিতে হবে আগামী এক বছর ধরে। নিরাপত্তা বিঘ্নিত করার কারণে আগামী এক বছর চিনের কোনও স্টেডিয়ামে প্রবেশের অধিকার থাকছে না মেসির ভক্ত ওই তরুণের।

প্রীতি ম্যাচে অংশ নিতে বর্তমানে চিনে রয়েছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। দলের সঙ্গে রয়েছেন মহাতারকা লিওনেল মেসিও। গত বৃহস্পতিবার বেজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ জয়ী  দলের প্রদর্শনী ম্যাচ চলাকালীনই ঘটে নজিরবিহীন ঘটনা। সবার চোখকে ফাঁকি দিয়ে নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ১৮ বছর বয়সী এক চিনা তরুণ। পরনে ছিল মেসির পছন্দের ১০ নম্বর জার্সি। মাঠের মধ্যে ঢুকেই আর্জেন্টিনার অধিনায়ককে জড়িয়ে ধরেন ওই মেসি ভক্ত।

এমন কাণ্ডে হতচকিত হয়ে পড়ে গোটা স্টেডিয়াম। সম্বি‍ৎ ফিরে পেয়ে ওই মেসি ভক্তকে পাকড়াও করতে মাসঠে ঢোকেন নিরাপত্তা কর্মীরা। ধরা পড়ার আগে দৌড়াতে-দৌড়াতে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গেও হাত মেলান ওই তরুণ। নিরাপত্তা রক্ষীরা ওই মেসি ভক্তকে আটক করে চাওইয়াং জেলা জন নিরাপত্তা দফতরের আধিকারিকদের হাতে তুলে দেন। প্রাথমিক জেরা পরে ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়। তবে নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে আগামী এক বছর দেশের সব স্টেডিয়ামে তার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে ওই শাস্তিতে অখুশি নয় মেসি ভক্ত অষ্টাদশ বর্ষীয় চিনা তরুণ। তাঁর কথায়, ‘স্বপ্নের তারকার সঙ্গে হাত মিলিয়েছি। আর কিছু চাই না।’

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?