অতলান্তিকে নিখোঁজ ডুবোজাহাজ বিস্ফোরণে ধ্বংস, সলিল সমাধি পাঁচ যাত্রীর

রবিবার পাঁচ আরোহী সহ জলের গভীরে ডুব দেওয়ার কয়েক ঘন্টা বাদেই নিখোঁজ হয়ে যায় টাইটান সাবমার্সিবল।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আশঙ্কাই সত্যি হলো। অতলান্তিক মহাসাগরে নিখোঁজ ডুবোজাহাজ ওশানগেট টাইটান সাবমার্সিবল বিস্ফোরণে ধ্বংস হয়েছে। সেই সঙ্গে সলিল সমাধি ঘটেছে ডুবোজাহাজের আরোহী পাঁচ যাত্রীরই। বৃহস্পতিবার গভীর রাতে এ খবর জানিয়েছে মার্কিন উপকূল রক্ষী বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন মুগের। ‘টাইটান সাবমার্সিবল’ ধ্বংসের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার। তাঁর কথায়, ‘টাইটান সাবমার্সিবিল ধ্বংস এবং পাঁচ আরোহীর মৃত্যুর খুব সত্যিই দুঃখজনক ঘটনা।’

‘টাইটানিক’ জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গত রবিবার পাঁচ যাত্রী নিয়ে অতলান্তিকের জলে ডুব দিয়েছিল ওশানগেটের ডুবোজাহাজ টাইটান সাবমার্সিবল। কিন্তু কানাডা উপকূলের কাছে পৌঁছনোর পরেই ডুবোজাহাজটিওর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ ডুবোজাহাজটিতে পাঁচজন আরোহী ছিলেন। তাঁরা হলেন ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, পাকিস্তানি ধনকুবের শাহজাদা দাউদ ও তাঁর ছেলে সুলেমান দাউদ, ডুবোজাহাজটির মালিক ওশানগেটের সিইও স্টকটন রাশ এবং পল অঁরি নাজোলে।

ডুবোজাহাজটি নিখোঁজ হওয়ার পরেই জোরদার তল্লাশি অভিযান শুরু হয়। মার্কিন উপকূলরক্ষী বাহিনীর পাশাপাশি কানাডার উপকূল রক্ষী বাহিনী ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি সংস্থার উদ্ধারকারী দল অতলান্তিকের গভীরে তন্নতন্ন করে তল্লাশি চালায়। এমনকি রোবট এবং সনার যন্ত্রও ব্যবহার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মার্কিন উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে বেশ কিছু ধ্বংসাবশেষ মিলেছে। তবে ওই ধ্বংসাবশেষ টাইটান সাবমার্সিবলের কিনা তা নিশ্চিত নয়।

কিন্তু তার কয়েক কয়েক ঘন্টা বাদে মার্কিন উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অতলান্তিকের গভীরেই বিস্ফোরণে ধ্বংস হয়েছে টাইটান সাবমার্সিবল। ডুবোজাহাজটিতে থাকা পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে। ‘টাইটান সাবমার্সিবল’ পরিচালনাকারী সংস্থা ওশানগেটের পক্ষ থেকে এক বিবৃতিতেও একই কথা জানানো হয়েছে। সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এখন বিশ্বাস করছি, আমাদরের সংস্থার সিইও স্টকটন রাশ, ব্রিটিশ নাগরিক হামিশ হার্ডিং, পাকিস্তানি নাগরিক শাহজাদা দাউদ ও তাঁর ছেলে সুলেমান দাউদ এবং পল অঁরি নাজোলেকে চিরদিনের জন্য হারিয়েছে। নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই।সত্যিই এটা এক ভীষণ যন্ত্রণার সময়। বিশ্বের বিভিন্ন দেশের যে সমস্ত সংস্থা এবং তাদের কর্মীরা গত কয়েকদিন ধরে উদ্ধারকার্যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া