২৪ জুলাই রাজ্যের সাত রাজ্যসভা আসনে ভোট

১৩ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচন মিটতে না মিটতেই রাজ্যে সাত রাজ্যসভা আসনের ভোট। মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই রাজ্যের শূন্য হওয়া ছয়টি আসনের জন্য ভোট নেওয়া হবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সাংসদ লুইজিনহো ফেলেইরোর পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনেও উপনির্বাচন হবে। ওই নির্বাচনের জন্য দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যার ফলে সাতটি আসনের মধ্যে ছয়টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জয় নিশ্চিত। বাকি আসনটি পাবে বিজেপি। কংগ্রেস ফের শূন্য হয়ে যাচ্ছে।

২০১৭ সালের রাজ্য থেকে ছয়টি রাজ্যসভা আসনে নির্বাচিত হয়েছিলেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী এবং মানস ভুইয়াঁ এবং প্রদীপ ভট্টাচার্য। পরে বিধানসভা ভোটে লড়ার জন্য রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন মানস ভুঁইয়া। তাঁর জায়গায় রাজ্যসভায় যান তৃণমূলের সুস্মিতা দেব।  আগামী ১৮ অগস্ট ছয়টি আসন থেকে নির্বাচিত সাংসদদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। রাজ্যসভায় এবার জিততে কমপক্ষে ৪২টি ভোটের প্রয়োজন। বিধানসভায় বিধায়কদের শক্তির নিরিখে পাঁচটি আসনে হেসেখেলে জিতে যাবেন তৃণমূল প্রার্থীরা। বাকি একটি আসন জিততে চলেছে বিজেপি।

অন্যদিকে ওইদিনই তৃণমূল সাংসদ লুইজিনহো ফেলেইরোর পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনে উপনির্বাচন হবে। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের সাংসদ অর্পিতা ঘোষ ইস্তফা দেওয়ায় তাঁর আসনে উপনির্বাচনে জিতেছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলে ওই আসনে উপনির্বাচন হচ্ছে।  যে সাত আসনে ভোট নেওয়া হচ্ছে সেই আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুলাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সাত আসনের পাশাপাশি গুজরাতের তিনটি এবং গোয়ার একটি আসনেও ২৪ জুলাই ভোট নেওয়া হবে।

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা