ত্রিপুরায় নির্বাচন কমিশনের অফিসের বাইরে ধর্নায় তৃণমূল নেতৃত্ব

সুপ্রিম কোর্টের নির্দেশকে থোড়াই কেয়ার। ত্রিপুরায় ক্রমাগত তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালিয়েই যাচ্ছে বিজেপি আশ্রিত গুণ্ডারা

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশকে থোড়াই কেয়ার। ত্রিপুরায় ক্রমাগত তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালিয়েই যাচ্ছে বিজেপি আশ্রিত গুণ্ডারা। যার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ত্রিপুরায় নির্বাচন কমিশনের সামনে মিছিল করে এসে ধর্না দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। ত্রিপুরায় অবাধ নির্বাচন করতে হলে সু্প্রিম কোর্ট কিংবা হাইকোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে পর্যবেক্ষকক হিসেবে দায়িত্ব দিয়ে তার পর্যবেক্ষণে পুরভোট করতে হবে। এই দাবি জানিয়েছেন সুস্মিতা দেব ও সুবল ভৌমিকরা। গত বুধবার রাতেই ফের অশান্ত হয় ত্রিপুরা। সেরাজ্যের খোয়াই জেলাত তেলিয়ামুড়াতে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালায় বিজেপি কর্মীরা। ঘটনায় আহত হন ১৯ জন কর্মী। আহত হয়েছেন দুই পুলিশ আধিকারিক। এই ঘটনার জন্যই তেলিয়ামুড়ার তিনটি ওয়ার্ডে ১৪৪ ধারা আগামী ২৪ তারিখ অবধি জারি রয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্বেও ত্রিপুরাতে তৃণমূল কর্মীদের নিরাপত্তা নেই। তাই শুক্রবার নির্বাচন কমিশনের অফিসের বাইরে ধর্না দেয় তৃণমূল নেতারা। এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুবল ভৌমিক জানিয়েছেন, ‘বিজেপির উদ্দ্যেশ্য যেভাবেই হোক ভোট লুঠ করা। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রচার করতে না দেওয়া। বিজেপি বুঝে গিয়েছে ত্রিপুরায় ওদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। ওরা আর জিততে পারবে না। তাই এই ভয়াবহ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আর নির্বাচন কমিশন চুপ করে আছে। অভিযোগ পাওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই নির্বাচন কমিশনের উপর আমাদের কোনও আস্থা নেই।’

শুক্রবার এই অবস্থান ধর্নায় যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়। এছাড়াও ছিলেন সুবল ভৌমিক, সাংসদ সুস্মিতা দেব, নারায়ণ গোস্বামী, জুন মালিয়া, সায়নী ঘোষ, অর্পিতা ঘোষ, সায়ন্তিকা বন্দোপাধ্যায়, সুদীপ রাহা, জয়া দত্ত সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। আগামী ২২ নভেম্বর ত্রিপুরা যাচ্ছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রয়াত বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

‘ধর্ষককে এনকাউন্টার করেছি, শুনেই ভাল লাগছে,’ বললেন মিঠুন চক্রবর্তী

৫০০ টাকা ধার না দেওয়ায় ৭৫ বছরের বৃদ্ধাকে খুন! সোনার দাঁত উপড়ে নিলেন প্রতিবেশী

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’