দেশের গন্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে পথচলা শুরু আইআইটি’র

বুধবার তানজানিয়ায় ভারতের বিদেশ মন্ত্রী এবং জাঞ্জিবারের রাষ্ট্রপতি হুসেন আলি মউইনির (Zanzibar's President Hussein Ali Mwinyi) উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের গন্ডি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে পথচলা শুরু করতে চলেছে ইন্ডিয়ান ইন্সটিউট অফ টেকনোলজি। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, তানজানিয়ার জাঞ্জিবারে (Tanzania’s Zanzibar) আইআইটি’র ক্যাম্পাস (IIT campus) তৈরি করা হবে।

বর্তমানে তানজানিয়া সফরে রয়েছেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। বুধবার তানজানিয়ায় ভারতের বিদেশ মন্ত্রী এবং জাঞ্জিবারের রাষ্ট্রপতি হুসেন আলি মউইনির (Zanzibar’s President Hussein Ali Mwinyi) উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পূর্ব আফ্রিকার উপকূলে তানজানিয়ান দ্বীপপুঞ্জে আইআইটি মাদ্রাজের একটি ক্যাম্পাস স্থাপনের বিষয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘এই ক্যাম্পাসটি ভারত এবং তানজানিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন এবং আফ্রিকা ও গ্লোবাল সাউথজুড়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক গড়ে তোলার উপর ভারত যে গুরুত্ব দেয় তার দৃষ্টান্ত।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, তানজানিয়ায় আইআইটি’র শিক্ষা প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে পঠন পাঠন চালু হয়ে যাবে। প্রসঙ্গত বিদেশের মাটিতে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস খোলার বিষয়ে জোর দেওয়া হয়েছে জাতীয় শিক্ষানীতি ২০২০ তে।

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট