Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘রেট মাত্র ৫ লাখ, কে ওকে উপমুখ্যমন্ত্রী বানাবে?’, কটাক্ষ অভিষেকের

যিনি মাত্র ৫ লাখে বিক্রি হয়ে যান, তাঁকে কেউ উপমুখ্যমন্ত্রীর পদ অফার করতে পারে? শুভেন্দুকে নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন অভিষেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতার রেট মাত্র ৫ লাখ টাকা। বৃহস্পতিবার কলকাতার(Kolkata) প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে এভাবেই শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) কটাক্ষ হানলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। গতকাল অর্থাৎ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরায়(Egra) শুভেন্দু দাবি করেছিলেন, তৃণমূলের তরফে তাঁকে রাজ্যের উপমুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ না করে তৃণমূল ছেড়ে দিয়েছিলেন। সেই বিষয়েই এদিন অভিষেককে প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। তার উত্তরেই এদিন বিরোধী দলনেতাকে কটাক্ষ হেনেছেন অভিষেক। শুভেন্দু বলেছিলেন, ‘২০২০ সালের ১ ডিসেম্বর আমাকে উপমুখ্যমন্ত্রী হওয়ার অফার দিয়েছিল, তা-ও ছেড়ে এসেছি। তৃণমূল আমার কোনও পদ কাড়েনি। মন্ত্রিত্ব, চেয়ারম্যানশিপ সব ছিল। ছেড়ে এসেছি। আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি।’

আরও পড়ুন শুভেন্দুকে নোটিস ধরাল কাঁথির পুলিশ, নিয়ন্ত্রণে গতিবিধি

শুভেন্দুর এই দাবি নিয়েই এদিন তাঁকে কার্যত মিথ্যাবাদী হিসাবেই দেগে দিয়েছেন অভিষেক। এদিন তৃণমূলের এই সেকেন্ড ইন কম্যান্ড জানান, ‘শুভেন্দু অধিকারীর রেট মাত্র ৫ লাখ। ওঁকে কাগজে মুড়ে পাঁচ লাখ টাকা নিতে দেখা গিয়েছিল। টিভির পর্দায় এসেছিল সেই ছবি। যিনি মাত্র ৫ লাখে বিক্রি হয়ে যান, তাঁকে কেউ উপমুখ্যমন্ত্রীর পদ অফার করতে পারে? কে ওকে উপমুখ্যমন্ত্রী বানাবে? আপনাদের কি মনে হয়, তার পর ওঁর মতো মানুষকে এমন প্রস্তাব দেওয়া যায়? বিশ্বাসঘাতকতা ছাড়া ওঁর আর কি যোগ্যতা আছে? অজিত পওয়ারের রেট তবু ভাল। হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তাঁর বিরুদ্ধে। এ ছাড়া ওঁর হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে বলে শুনেছি। কিন্তু এর রেট মাত্র ৫ লাখ। শুভেন্দু ৫ লক্ষ টাকায় বিক্রি হন, তাঁর কথার প্রতিক্রিয়া দেব না। সারদা থেকে নারদ, বাংলার যত কেলেঙ্কারি, সবেতেই যুক্ত শুভেন্দু।’

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর