চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাঙ্ঘাতিক কাণ্ড! জালে মাছ নয়, ধরা পড়ল কুমির

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: পাঙাস মাছ শিকারের জন্য আড়িয়াল খাঁ নদীতে জাল ফেলেছিলেন জাবুল হোসেন তালুকদার। খানিক বাদেই জাল নড়াচড়া করতে খুশিতে ডগমগ হয়ে উঠেছিলেন। কিন্তু জল থেকে জাল টেনে তোলার সময়ে মনে খটকা লাগে তাঁর। কোনও ক্রমে জাল টেনে তুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় জাবুলের। কেননা, জালে কোনও বড় পাঙ্গাস কিংবা আড় মাছ নয়, জ্যান্ত কুমির ধরা পড়েছে। কোনও ক্রমে কুমির-সহ জালটিকে নৌকায় বেঁধে রাখা হয়েছে। জালে কুমির ধরার খবর গোটা গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আর কুমির দেখতে নদীর তীরে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা।

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুরের নৌ পুলিশের সাব ইন্সপেক্টর প্রদীপ কুমার মিত্র জানিয়েছেন, অন্যান্য দিনের মতো এদিন সকালে আড়িয়াল খাঁ নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন স্থানীয় জেলে জাবুল হোসেন তালুকদার-সহ তাঁর সঙ্গীরা। আড় ও পাঙাস মাছ শিকারের জন্য মোটা সুতোর জাল ফেলেছিলেন। জাল তোলার সময়ে তাদের সন্দেহ হয়। কাছে আনার পর দেখা যায় কোনও মাছ নয়, জালে ধরা পড়েছে কুমির। প্রথমে ভয় পেলেও পরে কৌশলে জাল টেনে এনে নদীর তীরে রেখে দেন জেলেরা।

কুমির ধরা পড়ার পরেই প্রাণিসম্পদ দফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন দফতরের আধিকারিকরা। বরিশাল জেলা প্রাণিসম্পদ আধিকারিক জানিয়েছেন, জালে ধড়া পড়া কুমিটির দৈর্ঘ্য পাঁচ ফুটের মতো। কুমিরটি মিষ্টি জলের দেশীয় প্রজাতির। এটি বিলুপ্ত প্রজাতির। তাই সংরক্ষণ করা প্রয়োজন। চিড়িয়াখানায় দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু চিড়িয়াখানা কর্তৃপক্ষ কুমিরটি নিতে আগ-রহী নন। কোনও চিড়িয়াখানা কর্তৃপক্ষ আপত্তি না দেখালে সাগর মোহনায় ছেড়ে দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ