কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়াল ভিক্টোরিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের ভবিষ্যত বিশ বাঁও জলে। মঙ্গলবার আচমকাই গেমস আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়াল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। আর্থিক কারণেই গেমস আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভিক্টোরিয়ার প্রধানমন্ত্রী ডান অ্যান্ড্রুজ। আচমকাই গেমস আয়োজনের দায়িত্ব থেকে ভিক্টোরিয়া সরে দাঁড়ানোয় নতুন করে আয়োজক খুঁজতে হবে।

গত পাঁচ বারের কমনওয়েলথ গেমসের মধ্যে চার বারের আয়োজনের দায়িত্ব নিয়েছে অস্ট্রেলিয়া ও গ্রেট ব্রিটেন। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে হয়েছিল কমনওয়েলথ গেমস। ২০১৮ সালে তা আয়োজনের দায়িত্ব পায় সে দেশেরই গোল্ড কোস্ট। ২০২৬ সালের প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিতে একমাত্র অস্ট্রেলিয়াই এগিয়ে এসেছিল। তাই তাদেরই ফের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের গিলং, বেন্ডিগো, বালারাত ও গিপসল্যান্ডে প্রতিযোগিতার আসর বসার কথা ছিল।

কিন্তু আচমকাই আর্থিক চাপকে কারণ হিসেবে তুলে আয়োজকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে ভিক্টোরিয়া। অঙ্গরাজ্যটির প্রধানমন্ত্রী ডান অ্যান্ড্রুজ বলেছেন, ‘প্রাথমিকভাবে ভেবেছিলাম ২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ হবে। কিন্তু সেই খরচ বাড়তে বাড়তে ৬ থেকে ৭ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দাঁড়াচ্ছে। ১২ দিনের জন্য ওই বিপুল পরিমাণ অর্থ খরচ করার কোনও মানে হয় না। স্কুল ও হাসপাতালের বাজেট কাটছাঁট করে কমনওয়েলথ গেমস আয়োজনের মোটেও পক্ষপাতী নয়। সাধারণ মানুষের স্বার্থ আমাদের কাছে সবার আগে। কমনওয়েলথ গেমস কমিটিকে ইতিমধ্যেই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।’

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর