প্রতিপক্ষকে ২৭ গোলের মালা পরাল বিধ্বংসী বায়ার্ন মিউনিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: গোলের বাঁশি বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন রেফারি। আর গোলের হিসেব রাখতে গিয়ে সব কিছু গুলিয়ে ফেলছিলেন দর্শকরা। ম্যাচ শেষে কে কয়টি গোল করেছেন তা নিয়েও বিভ্রান্তি তৈরি হল। আসলে এতক্ষণে বায়ার্ন মিউনিখ ও হোটাফ ইগানের ম্যাচের কথাই বলছিলাম। গতকাল মঙ্গলবার জার্মানির নিচের সারির দলটিকে নিয়ে কার্যত বায়ার্নের খেলোয়াড়রা যা করলেন তাকে ছেলেখেলা বললেও কম বলা হয়। হোক না প্রদর্শনী ম্যাচ। কিন্তু ২৭ গোলের মালা পরানো! না ভুল দেখছেন না। স্কোরলাইন ঠিকই আছে।

আগামী ১২ অগস্ট জার্মান সুপার কাপে লাইপজিগের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে নামছে বায়ার্ন। তার আগে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলছেন জামাল মুসিয়ালা-সের্গি গিনাব্রিরা। মঙ্গলবার রাতে নেমেছিল হোটাফ ইগানের বিরুদ্ধে।ম্যাচের তিন মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে গোল উ‍ৎসবের সূচনা করেন বায়ার্নের জামাল মুসিয়ালা। আর তার পর থেকে একের পর এক গোল। প্রথমার্ধের ৪৫ মিনিটেই ১৮-০ ব্যবধানে এগিয়ে যায় টমাস টুখেলের ছেলেরা। দ্বিতীয়ার্ধে আরও নয়বার ইগানের জাল কাঁপান মুসিয়ালা-সের্গি গিনাব্রিরা।পাঁচটি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, ম্যাথাস টেল। তিনটি করে গোল করেছেন সের্গি গিনাব্রি-মার্সেল সাবিতেজ।

ইতিহাস বলছে, হোটাফ ইগানের বিরুদ্ধে মাঠে নামলেই গোলের বন্যা বইয়ে দেন বায়ার্নের খেলোয়াড়রা। ২০১৮ সালে প্রথমবার জিতেছিল ২০-২ গোলে। পরের বছর ২০১৯ সালে ২৩-০ গোলে। আর মঙ্গলবার ২৭-০ গোলে জিতে এক অনন্য রেকর্ড গড়েছে বাভারিয়ানরা। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ৭০ বার বল জড়িয়েছে টমাস টুখেলের দল।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?