মমতার বাড়ির সামনে থেকে গ্রেফতার অস্ত্র সমেত ১ ব্যক্তি

মমতাকে প্রাণে মারার অভিসন্ধি নিয়েই তা৬র বাড়ির সামনে হাজির হয়েছিল নূর। পুলিশের তৎপরতায় যদিও সে ধরা পড়েছে। নিরাপদে আছেন বাংলার অগ্নিকন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশ লেখা গাড়িতে করে বাংলার মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়ির সামনে অস্ত্র হাতে হাজির এক সন্দেহভাজন ব্যক্তি। যদিও পুলিশের(Police) চোখকে ধোঁকা দিতে পারেনি সে। ধরা পড়েছে ভোজালি, চাকু ও গুলি বোঝাই বন্দুক সমেত। মিলেছে মাদকও। একুশের সকালে খোদ বাংলার অগ্নিকন্যার বাড়ির সামনে থেকে এহেন ব্যক্তির ধরা পড়ায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সেই ব্যক্তিকে আটক করে প্রথমে। তারপর কালিঘাট থানায় নিয়ে গিয়ে তাকে গ্রেফতার(Arrest) করে। ধৃত ব্যক্তির নাম শেখ নূর আমিন(Sheikh Noor Amin)।

আরও পড়ুন একুশের সকালে জনস্রোত ধর্মতলার পথে, অপেক্ষা জননেত্রীর

প্রাথমিক ভাবে জানা গিয়েছে পুলিশ লেখা একটি কালো রঙের গাড়ি করে এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হন নূর। গাড়ি থেকে নেমেই সে সন্দেহভাজন ভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঘোরাফেরা করতেই সেখানে উপস্থিত থাকা পুলিশের আধিকারিকদের নজরে পড়ে। তাকে চ্যালেঞ্জ জানাতে সে জানায় যে সে পুলিশ। সেই বক্তব্যের সমর্থনে সে বেশ কিছু আই কার্ড ও বেশ কিছু এজেন্সির পরিচয়পত্র দেখায়। কিন্তু দেখা যায় সেই সবই ভুয়ো। এমনকি সে পুলিশও নয়। এরপরই সেই গাড়ি তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয় ভোজালি, মাদক ও সংক্রীয় রাইফেল। আর তা দেখেই মনে করা হচ্ছে একুশের সভার আগেই বাংলার অগ্নিকন্যাকে প্রাণে মারার ছক কষেই নূর হাজির হয়েছিল কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুন ২৪’র যুদ্ধবার্তা একুশের মহামঞ্চ থেকে, জনতা তাকিয়ে মমতা পানে

মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার চেষ্টা নতুন কিছু নয়। বাম জমানায় মমতার ওপর একাধিকবার প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। সেই সব হামলায় মুখ্যমন্ত্রী শুধু যে সেই সময় আহত হয়েছিলেন তাই নয়, তাঁর শরীরও ক্ষতবিক্ষত হয়েছিল। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তাঁর বাড়িতে একাধিকবার নানা সন্দেহভাজন ব্যক্তি তাঁর বাড়িতে ঢোকার চেষ্টা করেছে। কিন্তু প্রতিবারই ধরা পড়ে তারা। এদিনও নূর ধরা পড়েছে। অনুমান করা হচ্ছে সে সুপারি কিলার। এখন এটাই দেখার বিষয় কে তাকে পাঠিয়েছে? পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন