দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ম্যান সিটি ছেড়ে সৌদির আল আহলিতে রিয়াদ মাহরেজ

আন্তর্জাতিক ডেস্ক: পেট্রো ডলারের কাছে বিকিয়ে যাচ্ছেন একের পর এক তারকা ফুটবলার। এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদির আল আহলি ক্লাবে নাম লেঝখালেন আলজেরিয়ান তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ। ৩ কোটি পাউন্ডের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত সৌদির ক্লাবটিতে খেলবেন।

চলতি বছরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে ইউরোপ ও লাতিন আমেরিকার একাধিক ফুটবল তারকা সৌদির ক্লাবগুলির জার্সি গায়ে চাপিয়েছেন। গতকাল বৃহস্পতিবারই লিভারপুল ছেড়ে আল ইত্তিফাকে যোগ দিয়েছিলেন জর্ডান হেন্ডারসন। আর তার ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই ম্যান সিটির তারকা রিয়াদ মাহরেজের সৌদির ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি প্রকাশ্যে এলো। যদিও গত কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল, ইংল্যান্ড ছেড়ে সৌদিতে পাড়ি জমাতে পারেন আলজেরিয়ান উইঙ্গার।

২০১৮ সালে ৬ কোটি পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটি থেকে মাহরেজকে কিনেছিল ম্যান সিটি। আলজেরিয়ান তারকা ফুটবলারের সঙ্গে সাত বছরের চুক্তি করেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। গত পাঁচ বছরে সিটির হয়ে ৪টি প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগও জিতেছেন মাহরেজ। গত মরসুমে সিটির ট্রেবল জয়ের পথে ৪৭ ম্যাচ খেলে ১৫টি গোল করেছেন ৩২ বছর বয়সী উইঙ্গার। সিটির সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে দিতে গিয়ে মাহরেজ বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির হয়ে খেলাটা সব সময়ে সম্মানের। সিটিতে এসেছিলাম ট্রফি জিততে এবং ফুটবলকে উপভোগ করতে। আমি সেসব অর্জন করেছি এবং আরও অনেক বেশি কিছু পেয়েছি। ম্যান সিটি সারা জীবন আমার জীবনের বড় একটি অংশ হয়ে থেকে যাবে।’

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ