চলছে স্যালাইন, মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শমিতার প্রাক্তন রাকেশ বাপেট

এই শোতেই, অভিনেত্রী শমিতা শেঠির সঙ্গে তাঁর আলাপ এবং তাঁদের রোম্যান্স বেশ আলোচিতও ছিল। শো থেকে বেরিয়ে যাওয়ার পরেও দুজনেই একে অপরের সঙ্গে বেশ কিছু সময় ডেট করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মারাত্মক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শমিতা শেঠির প্রাক্তন প্রেমিক তথা ‘বিগবস’-খ্যাত টেলিভিশন অভিনেতা রাকেশ বাপেট। হাসপাতাল থেকে নিজের একটি ছবি শেয়ার করেছেন। যাতে অভিনেতার শুধু হাত দেখা যাচ্ছে, কোনও মুখ দেখা যাচ্ছেনা। হাতে সেলাইন চলছে তাঁর। সুতরাং বোঝাই যাচ্ছে, গুরুতর অসুস্থ অভিনেতা রাকেশ বাপেট। তবে অভিনেতার ঠিক কী হয়েছে তা জানা যায়নি। ছবিটি ভাইরাল হওয়া মাত্রই ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন এবং রাকেশের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। মুম্বই-হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা হলেন রাকেশ। দু-একটা হিন্দি চলচ্চিত্রেও দেখা গিয়েছিল অভিনেতাকে।

এছাড়াও বিগবস 15-এর জনপ্রিয় প্রতিযোগী ছিলেন রাকেশ। এই শোতেই, অভিনেত্রী শমিতা শেঠির সঙ্গে তাঁর আলাপ এবং তাঁদের রোম্যান্স বেশ আলোচিতও ছিল। শো থেকে বেরিয়ে যাওয়ার পরেও দুজনেই একে অপরের সঙ্গে বেশ কিছু সময় ডেট করেছেন। যদিও এখন তাঁরা একসঙ্গে নেই, সোশ্যাল মিডিয়ায় এসে নিজেরাই ব্রেকআপ ঘোষণা করেছেন। ব্রেকাপের ঘোষণা করে অভিনেতা লিখেছিলেন, ‘আমি সবাইকে বলতে চাই যে, আমি আর শমিতা আর একসঙ্গে নেই। আমি জানি এটা জেনে অনেকের হৃদয় ভেঙ্গে যাবে। তবে আশা করি আপনারা আমাদের দুজনকেই আলাদা করে ভালোবাসা দেবেন।’

কাজের ফ্রন্টে, অভিনেতা ‘তু আশিকি’, ‘বিগ বস’, ‘কুবুল হ্যায়’,’ নাচ বালিয়ে 6′, ‘বাত হামারি পাক্কি হ্যায়’-সহ একাধিক শোয়ে হাজির হয়েছিলেন। এছাড়াও তিনি ‘ওহ তুম বিন’, ‘দিল ভিল প্যায়ার ভ্যায়ার’, ‘কুছ দিল নে কাহা’, ‘কোই মেরে দিল মে হ্যায়’, ‘গিপ্পি’, ‘সরসেনাপতি হাম্বিররাও’-এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন। কিন্তু তিনি চলচ্চিত্রে তেমন সফলতা পাননি। যতটা টিভি শো থেকে সাফল্য পেয়েছেন। তিনি ওটিটিতেও কাজ করেছেন। তিনি ওয়েব শো Assi Nabbe Poore Sau-তে অভিনয় করেন।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ