আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী অ্যানমেরি টম, কী হয়েছে তাঁর?

অ্যানমেরি অসুস্থ। ডিহাইড্রেশন হয়েছে। তাই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সুস্থ হয়েই যে তিনি কাজে ফিরবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে বিপদের উপর বিপদ। আচমকা অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী অ্যান মেরি টম। স্টার জলসার ‘গ্রামের রানি বীনাপাণি’ ধারাবাহিক থেকে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।যেখানে তিনি জুটি বেঁধেছিলেন অভিনেতা হানি বাফনার সঙ্গে। বর্তমানে সান বাংলাতে ‘ফাগুনের মোহনা’ নামক একটি সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। কিন্তু বেশ কয়েকদিন রাজত্ব করেই এই ধারাবাহিকের সম্প্রচারের দরজা বন্ধ হয়ে গিয়েছে। অবাঙালি হয়েও তাঁর স্পষ্ট বাংলা ভাষা উচ্চারণ এবং অভিনয় দক্ষতা দর্শকদের মন রীতিমতো জয় করে নিয়েছে ইতিমধ্যেই। স্বল্প কেরিয়ারেই তাঁর বেশ নাম-ডাক হয়েছে। অভিনেত্রীর অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তাঁর টম ম্যাথু। একটি বেসরকারি সংবাদমাধ্যম অনুযায়ী, এবার তিনি ছবিতে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন।

নবাগত পরিচালক অরিত্র বন্দ্যোপাধ্যায়ের নতুন ছবির নায়িকা হিসাবে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘একলব্য’। ইতিমধ্যে ছবির প্রচার ঝলকও সামনে এসেছে। আগামী ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের দিন ইউটিউবে মুক্তি পাবে সেই ছবি। একলব্যের চরিত্রে অভিনয় করছেন দেবতনু। মুখ্য চরিত্রে থাকবেন অ্যানমেরি। নতুন কাজের বিষয়েই জানতে গিয়ে অভিনেত্রীর অসুস্থতার কথা সামনে এসেছে।

অভিনেত্রীর বাবার কথায়, “অ্যানমেরি অসুস্থ। ডিহাইড্রেশন হয়েছে। তাই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সুস্থ হয়েই যে তিনি কাজে ফিরবে।” উল্লেখ্য, অ্যানমেরির আসল বাড়ি কেরলে। সেখানেই তাঁর বাবা এবং পরিবারের সবাই থাকেন। তবে অ্যানমেরি মামাবাড়ি থেকে বড় হয়েছেন। কলকাতায় বড় হওয়া তাঁর। তবে শুটিং থেকে বিরতি পেলেই করলে নিজের বাড়িতে চলে যান তিনি। কাকা, কাকিমাদের সঙ্গে সময় কাটিয়ে তারপর ফেরেন তিনি। তবে আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফারুক তিনি।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর