মেসির অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারালেন সাফাইকর্মী!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইন্টার মায়ামির জার্সি গায়ে মাঠে নেমেই জাদু দেখিয়ে চলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। শেষ ম্যাচে অরল্যান্ডো সিটির বিরুদ্ধে জোড়া গোল করে করে দলকে শেষ ষোলোয় তুলেছেন। ওই ওই ম্যাচের শেষেই ফুটবল রাজপুত্রের অটোগ্রাফ নিতে গিয়ে চাকরি হারালেন ক্রিস্টিয়ান সালামাঞ্চা নামে এক সাফাই কর্মী।

বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মেসির কোটি কোটি ভক্ত। তাঁদেরই একজন কলম্বিয়ার নাগরিক সালআমাঞ্চা। স্টেডিয়ামের সাফাই কর্মীর কাজ করতেন তিনি। অরল্যান্ডো সিটির ম্যাচের শেষে শৌচালয় পরিস্কার করার কাজ করছিলেন। তা শৌচালয় পরিস্কারের সময়েই মেসিকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান। ফুটবলের রাজপুত্রকে দেখে আর নিজেকে সংবরণ করতে পারেননি। ‘বিশ্ব চ্যাম্পিয়ন’ বলে হাঁক পাড়েন সালামাঞ্চা। তাতে সাড়া দিয়ে এগিয়ে আসেন মেসি। আর মায়ামি অধিনায়ক দেখেই অটোগ্রাফ দেওয়ার আবদার করেন সালামাঞ্চা। হাসিমুখে ভক্তের সেই আবদারও মেটান বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ওই ঘটনার কথা জানাজানি হতেই চটে যান স্টেডিয়াম কর্তৃপক্ষ। শৃ্ঙ্খলাভঙ্গের অভিযোগে সাফাই কর্মীর সালামাঞ্চাকে বরখাস্ত করেন। কেন লঘু পাপে একজন সাফাই কর্মীকে গুরুদণ্ড দেওয়া হল তা জানতে চাওয়া হলে স্টেডিয়াম কর্তৃপক্ষের এক মুখপাত্র বলেন, ‘পেশাদার আচরণ ভুলে গিয়ে মেসির অটোগ্রাফ নিয়েছিলেন সালমাঞ্চা। বার বার কর্মীদের সতর্ক করে দিয়ে বলা হয়েছিল, খেলোয়াড় কিংবা টিমের কোনও সদস্যকে যেন বিরক্ত করা না হয়। সেই নির্দেশ ভেঙ্গেছেন সালামাঞ্চা।’ যদিও চাকরি হারিয়ে মোটেও অনুতপ্ত নন সাফাই কর্মী সালমাঞ্চা। তাঁর কথায়, ‘চাকরির চাইতেও মেসির অটোগ্রাফ আমার কাছে অনেক মূল্যবান।’

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী