আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রিসে দুটবল বিবাদে নিহত এক, বন্ধ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

নিজস্ব প্প্রতিনিধি: ফুটবল একটা সুন্দর খেলা। কিন্তু মাঝে মাঝেই সেই ফুটবল দুনিয়াত বিবাদের ফলে কলুসিত হয় এই সুন্দর খেলা। তাতে প্রাণহানির ঘটনাও কম ঘটেনি। এমনই এক ঘটনা ঘটল এবার গ্রিসে। যার জেরে বন্ধ হল চ্যাম্পিয়ন্স লিগের খেলা।

আজ, মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হওয়ার কথা ছিল এইকে এথেন্স ও ক্রোয়েশিয়ার দানামো কাগোরাবের। আর এই ম্যাচকে ঘিরেই সোমবার রাতে হাতাহাতিতে জড়ান দুই দলের সমর্থকেরা। সেখানেই ছুরিকাঘাতে মারা যান একজন। ২২ বছরের ওই সমর্থককে গুরুতর আহত অবস্থায় এথেন্সের এক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।

এই দুর্ঘটনার কারণেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আজকের এই ম্যাচ স্থগিত রাখা হয়েছে। তবে আজকের এই স্থগিত হওয়া ম্যাচ পরে কবে হবে, তা পরে জানাবে উয়েফা। গ্রিক পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় আরও আটজন আহত হয়েছে, যার মধ্যে একজন শিশুও রয়েছে। মাথায় পাথরের আঘাত পেয়েছে শিশুটি। এই ঘটনায় মোট ১৬ জনকে আটক করেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ