লোকসভা ভোটের প্রস্তুতি, জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৪ লোকসভা নির্বাচন আসন্ন। এই নির্বাচন দেশের ১৮তম লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নানা রাজনৈতিক দল। এবার প্রশাসনিক স্তরেও প্রস্তুতি শুরু হল। পশ্চিমবঙ্গের জেলা শাসকদের নিয়ে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। একপ্রকার বলা যেতে পারে, ২০২৪ লোকসভা নির্বাচনের বাদ্যি বেজেই উঠল।   

জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ অগস্ট এই বৈঠক হতে চলেছে। এই বৈঠকে কমিশনের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন উপনির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার নীতিন ব্যাস থাকবেন এই বৈঠকে। সবমিলিয়ে কমিশনের ৮জন কর্তা এই বৈঠকে থাকবেন। 

১৯ অগস্ট বৈঠকের আগে বৃহস্পতিবার একদফায় বৈঠক সারা হয়েছে। ভিডিও কনফারেন্সে বৃহস্পতিবারের বৈঠকে জেলাশাসকদের সঙ্গে আলোচনা সেরেছেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক। লোকসভা নির্বাচনের তারিখ এখনও স্থির হয়নি।মূলত জেলাশাসকদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, নিরাপত্তা  নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এনডি সরকার। ইতিমধ্যেই বিরোধীরা ইন্ডিয়া জোট গড়ে তুলেছে।বাদল অধিবেশনে কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বিরোধীরা। বিশেষত মণিপুর ইস্যু কেন্দ্রকে প্রশ্নের মুখে ফেলেছে। আগামী লোকসভা নির্বাচন তাই পাখির চোখ। গদি দখল করতে মরিয়া শাসক বিরোধী উভয়পক্ষই।  

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ