লা লিগা শুরুর মুখেই গুরুতর চোট পেলেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সময়টা মোটেও ভাল যাচ্ছে না বেলজিয়ামের তারকা ফুটবলার তথা রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার। বৃহস্পতিবার সতীর্থদের সঙ্গে অনুশীলনের সময়ে চোট পেয়েছেন তিনি। পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন। দলের দুর্ভেদ্য প্রহরীর চোটের পরেই বিকল্প গোলরক্ষকের খোঁজ শুরু করেছে রিয়াল মাদ্রিদের কর্তারা। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন গোলরক্ষক ডেভিড ডে হেয়াকে দলে নেওয়ার চিন্তাভাবনা করছেন।

২০১৮ সালে চেলসি ছেড়ে রিয়ালে যোগ দিয়েছিলেন কোর্তোয়া। গোলপোস্টের  নিচে দুর্ভেদ্য প্রহরীর ভূমিকা পালন করে আসছেন। স্পেনের বিখ্যাত ক্লাবের হয়ে এখনও পর্যন্ত খেলেছেন ২৩০ ম্যাচ। অন্তত ২১৯টি গোল বাঁচিয়েছেন। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, ক্লাব বিশ্বকাপসহ আটটি ট্রফি জিতেছেন। আগামিকাল শুক্রবার থেকেই শুরু হচ্ছে লা লিগা। পরের দিন অর্থা‍ৎ শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে রিয়াল। ওই ম্যাচের প্রস্তুতি হিসেবেই এদিন সতীর্থদের সঙ্গে অনুশীলন সারছিলেন দলের এক নম্বর গোলরক্ষক কোর্তোয়া।  কিন্তু অনুশীলনে গুরুতর চোট পান তিনি।

পরে চিকি‍ৎসকরা জানিয়েছেন, ৩১ বছর বয়সী তারকার বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। শিগগিরই অস্ত্রোপচার করাতে হবে। চোট সারিয়ে সেরে উঠতে আগামী বছরের এপ্রিল পর্যন্ত লেগে যেতে পারে। অর্থা‍ৎ চলতি মরসুমে দলের হয়ে কোর্তোয়ার মাঠে নামা অনিশ্চিত হয়ে দাঁড়াল। গত মরসুমেও একাধিকবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন কোর্তোয়া। ফলে ক্লাব বিশ্বকাপে খেলতে পারেননি। চ্যাম্পিয়নস লিগ ও লা লিগারও বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?