সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃণমূলের, তবুও সমিতি হাতছাড়া জোড়াফুলের

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও মুর্শিদাবাদ জেলার বেলডাঙা-১ ব্লকের পঞ্চায়েত সমিতিতে বোর্ড গড়তে পারল না তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের রায়ে পঞ্চায়েত সমিতি গিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) দখলে। কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সেখানে বোর্ড গড়তে পারল না জোড়াফুল। বরঞ্চ তা চলে গেল বাম-কংগ্রেসের(Left-INC) দখলে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ(Murshidabad) জেলার বুকে। সামনেই রাজ্যের একটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে জেতা সমিতি(Panchayat Samiti) হাতছাড়া হওয়া মুর্শিদাবাদের রাজনীতিতে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলে দিল শাসক দলকে। যে পঞ্চায়েত সমিতিটি তৃণমূলের হাতছাড়া হয়েছে সেটি হল বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার জেরে দলের মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে দলের রাজ্য নেতৃত্ব। তারপরেই দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে দল।

আরও পড়ুন পার্থ’র কেন্দ্রে প্রাক স্বাধীনতা সন্ধ্যায় থাকবেন মমতা

জানা গিয়েছে, গত মাসে হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে বেলডাঙা পঞ্চায়েত সমিতির ৩৯টি আসনের মধ্যে ২২টিতেই জয়ী হয় তৃণমূলের প্রার্থীরা। ১৭টি আসন গিয়েছিল বিরোধীদের দখলে। ওই ১৭জনের মধ্যে ১১জন কংগ্রেসের, ৪জন সিপিএমের এবং ২জন বিজেপির। এদিন অর্থাৎ শনিবার ছিল এই সমিতিতে বোর্ড গঠনের পালা। বাম ও কংগ্রেস ২জন করে প্রার্থী দেয় সমিতির সভাপতি ও সহ সভাপতি পদের জন্য। তৃণমূলও ২জন প্রার্থী দেয়। কিন্তু ভোটাভুটিতে দেখা যায় সমিতির সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কংগ্রেসের আজাদ মণ্ডল ও সহকারী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন সিপিএমের সামিনারা বিবি। দুইজনই ২৪টি করে ভোট পেয়েছেন। অর্থাৎ খুব কম করেও ৭টি ভোট তাঁরা বাড়তি পেয়েছেন তৃণমূলের সদস্যদের তরফে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে রেজিনগরের বিধায়ক-পুত্র জামিল আলম চৌধুরী এবং বেলডাঙা-১ দক্ষিণের সভাপতি আবু সৈয়দের দ্বন্দ্বেই এই সমিতি হাতছাড়া হয়েছে তৃণমূলের।

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন