INDIA জিতবে, দেশ মহিলা প্রধানমন্ত্রী পাবে, দাবি জ্যোতিষীর

জি গুরুজির দাবি, ২৪'র ভোটে জিতে সরকার গঠন করবে কোনও একটি জোট এবং দেশ একজন মহিলা প্রধানমন্ত্রী পাবে। এটা তাঁর ভবিষ্যৎবাণী।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতেগোনা আর কয়েকটা মাস মাত্র। রাজনীতির ময়দানে পারদ তাই চড়েই চলেছে। কেননা বছর ঘুরলেই দরজায় কড়া নাড়বে লোকসভা নির্বাচন(General Election 2024)। সেই নির্বাচনের ফল কী হবে তা নিয়ে নানা মুনির নানা মত। নানা মহলের নানান দাবি। একই সঙ্গে দেশে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) দল বিজেপিকে(BJP) ২৪’র ভোটে হারাতে দেশের বড় বড় সব বিজেপি বিরোধী দল একছাতার তলায় চলে এসেছে। গড়ে উঠেছ নয়া বিজেপি বিরোধী মহাজোট Indian National Developmental Inclusive Alliance বা INDIA। এবার সেই জোট নিয়ে বড় ভবিষ্যৎবাণী করে দিলেন কর্ণাটকের এক জ্যোতিষী। তাঁর দাবি, ২৪’র ভোটে একটি জোট সরকার গঠন হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন একজন মহিলা। সেই জ্যোতিষীর দাবি এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর এটা বলার অপেক্ষা রাখে না সেই মহিলা কে!

আরও পড়ুন স্বপ্নদীপের মৃত্যুতে যাদবপুর হারাতে পারে কেন্দ্রীয় অনুদান

কর্ণাটকের তিপ্তুর তালুকের নোনাভিনাকেরে শনি মন্দিরের ধর্মাধিকারী জি গুরুজি(G Guruji) চলতি বছরের প্রথম দিকেই কর্ণাটকের বিধানসভা নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যা মিলে গিয়েছিল পরবর্তীকালে। তাই এবারে ২৪’র ভোট নিয়ে করা তাঁর ভবিষ্যৎবাণী দেশজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। কেননা সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী ২৪’র ভোটে বিজেপি তথা মোদির পরাজয় নিশ্চিত। আর একই সঙ্গে INDIA’র জয় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) প্রধানমন্ত্রী হওয়াও শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। তবে জি গুরুজি সতর্কও করেছেন। তাঁর দাবি, তারার অবস্থানের ওপর ভিত্তি করেই তিনি এই ভবিষ্যদ্বাণী করেছেন। সেই সঙ্গে বলেছেন, ‘২০২৪ সালের ফেব্রুয়ারিতে মহা শিবরাত্রি উৎসবের পর ভারতে নেতৃত্বের পরিবর্তন হবে। উৎসবের আগে নির্বাচন হলে মোদী আবার প্রধানমন্ত্রী হবেন।’ আর না হলে দেশ একজন মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে ২০২৪ সালে। 

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা