বচসার পর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, প্রাণ গেল গৃহবধূর

প্রতিবেশীর সঙ্গে বচসা হয়েছিল। এর জেরেই বোমাবাজি হল, বাড়ি লক্ষ্য করে চলল বোমা, আর তাতেই মৃত্যু হল এক গৃহবধূর

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: প্রতিবেশীর সঙ্গে বচসা হয়েছিল। এর জেরেই বোমাবাজি হল, বাড়ি লক্ষ্য করে চলল বোমা, আর তাতেই মৃত্যু হল এক গৃহবধূর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার থানারপাড়া নারায়ণপুরের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের টোপলা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম হাসিনা বিবি, বয়স ৪০। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত রবিবার রাতে। ওই গ্রামে এক জলসার আয়োজন হয়েছিল। সেখানে এক মহিলাকে কটুক্তি করা নিয়ে গোলমালের সূত্রপাত। গভীর রাত পর্যন্ত চলে গোলমাল।

এরপর ওই গোলমালের রেশ সোমবার সকালেও গড়ায়। সকালেই হাসিনা বিবির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়। তাঁর পরিবারের দাবি, বোমার আঘাতেই মৃত্যু হয়েছে ওই মহিলার। এরপরই ওই এলাকায় ফের নতুন করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে টোপলা গ্রামে যায় বিশাল পুলিশবাহিনী। হাসিনা বিবির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বোমার আঘাতেই মৃত্যু কিনা সেটা ময়নাতদন্তের পরই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। তবে সোমবার দুপুরেও ওই গ্রামে উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি বলেই জানা যাচ্ছে। 

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী