চুমু কাণ্ডে রুবিয়ালেসের উপরে চটেছেন স্পেনের প্রধানমন্ত্রীও

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমা চেয়েও নিস্তার পাচ্ছেন না চুমু কাণ্ডে জড়িয়ে পড়া স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান লুইস রুবিয়ালেস। বিদেশের মাটিতে দেশের ফুটবল প্রধানের ওই অশোভন আচরণে চটেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। মঙ্গলবার রাজা ফিলিপের সঙ্গে দেখা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রুবিয়ালেস যে কাণ্ড ঘটিয়েছেন, তা কোনও মতেই গ্রহণযোগ্য নয়। শিষ্টাচার লঙ্ঘন করেছেন তিনি। আর ওই শিষ্টাচার লঙ্ঘনের জন্য শুধু ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়।’ স্পেনের প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে দেশের ফুটবল সংস্থার প্রধানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

গত রবিবার সিডনির অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল স্পেনের মহিলা ফুটবল দল। ম্যাচের পরে পুরস্কার বিতরণী মঞ্চে যখন স্পেনের মহিলা ফুটবলাররা পদক নিতে উঠছিলেন তখনই নজিরবিহীন কাণ্ড ঘটান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। আনন্দের আতিশয্যে কয়েকজনকে জড়িয়ে ধরার পাশাপাশি কোলে তুলে নেন। কিন্তু বান্ধবী তথা  স্প্যানিশ মিডফিল্ডার জেনিফার হারমোসোর সঙ্গে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেন রুবিয়ালেস। অন্যদের তুলনায় হারমোসোকে দীর্ঘ সময় আলিঙ্গন করার পাশাপাশি দু’হাতে জড়িয়ে উঁচুতেও তুলে ধরেন। একপর্যায়ে হারমোসোকে জাপটে ধরে ঠোঁটে চুমু খান স্পেনের ফুটবল প্রধান। মুহূর্তে ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঝড় ওঠে।

প্রথমে নিজের আচরণের পক্ষে অনড় থাকলেও সমালোচনার জেরে সোমবার ক্ষমা চান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তা। সামাজিক মাধ্যমে এক ভিডিয়ো বার্তায় রুবিয়ালেস বলেন, ‘বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে আমার ওই আচরণ উচিত হয়নি। ওই আচরণের জন্য ক্ষমা চাইছি। আমি বুঝতে পেরেছি, গুরুত্বপূর্ণ পদে থাকলে অনেক বেশি সতর্ক থাকতে হয়।’

 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?