Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ত্রিপুরায় তৃণমূল প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি! ফের কাঠগড়ায় বিজেপি

অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করে

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশ কিছুতেই মানছে না ত্রিপুরা সরকার। পুরভোটের দিন যতই এগিয়ে আসছে ততই দাঁত নখ বের করে তৃণমূল প্রার্থীদের উপর আক্রমণ শানাচ্ছে বিজেপি আশ্রিত গুণ্ডারা। জানা গিয়েছে, সোমবার রাতে ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা ছাড়ার পরেই আগরতলা পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী গৌরী মজুমদারের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। দু’রাউন্ড গুলি চালানো হয়েছে বলে দাবি করেন গৌরী।

অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করে। তৃণমূল প্রার্থী গৌরীর দাবি, স্থানীয় বিজেপি নেতা রঞ্জিৎ মজুমদারের নেতৃত্বে হয় এই হামলা। ত্রিপুরায় পুরভোট যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে সেখানকার রাজনীতিতে। সুপ্রিম নির্দেশ অমান্য করেই বারবার তৃণমূল প্রার্থীদের উপর হামলা চালানোর ঘটনায় কাঠগড়ায় উঠছে বিজেপি। আদালতের নির্দেশ সত্বেও প্রার্থীদের নিরাপত্তা নেই, উল্টে হামলার অভিযোগ করলে পুলিশের তরফে মামলাকারীকেই গ্রেফতার কিংবা হেনস্থা করা হচ্ছে। গত সোমবার রাতে ফের আক্রান্ত হন আগরতলার তৃণমূল প্রার্থী গৌরী মজুমদার। তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোই শুধু নয়, হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গত সোমবারই আগরতলায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘চূড়ান্ত নৈরাজ্য চলছে ত্রিপুরায়। জঙ্গলরাজ চলছে। সাংবাদিক, পুলিশ, আইনজীবীদের উপর হামলা হচ্ছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই।’ সোমবার ত্রিপুরার পরিস্থিতি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। আর সেই মামলার শুনানিতে মঙ্গলবার কার্যত তিরস্কার করে বিপ্লবের সরকারকে।

 

 

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৪ তারকা প্রার্থী

ফুটল না ‘ঘাস ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি