প্রথমবার সফল গর্ভ প্রতিস্থাপনের নজির গড়লেন ব্রিটেনের চিকি‍ৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসা বিজ্ঞানে বড় সাফল্য। ইতিহাসে প্রথমবারের মতো সফল গর্ভ প্রতিস্থাপনের মতো বিরল কৃতিত্ব অর্জন করলেন ব্রিটেনের চিকি‍ৎসকরা। বিরল রোগে আক্রান্ত ছোট বোন গর্ভধারণের ক্ষমতা হারিয়েছিলেন। বড় বোনের গর্ভ ছোট বোনের দেহে প্রতিস্থাপন করলেন চিকিৎসকেরা।  ২০ জন চিকিৎসকের একটি দল প্রায় ১৭ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার করেছেন। সফল অস্ত্রোপচারের পরে সুস্থ রয়েছেন দুই বোন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে,  যার দেহে গর্ভ প্রতিস্থাপন করা হয়েছে, তিনি ‘মায়ার রোকিটানস্কি কুস্টার হাউসার সিনড্রোম (এমআরকেএইচ)’ নামে এক বিরল রোগে আক্রান্ত হয়েছিলেন। আর তার ফলে গর্ভধারণের ক্ষমতা হারান। বিশ্বে প্রতি পাঁচ হাজার নারীর মধ্যে একজনের শরীরে এই বিরল রোগ লক্ষ্য করা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা। শল্য চিকি‍ৎসক ইসাবেলা কুইরোগার নেতৃত্বে চিকি‍ৎসকদের একটি দল দীর্ঘক্ষণ ধরে অস্ত্রোপচারের মাধ্যমে সফল গর্ভ প্রতিস্থাপন করেছেন। আর এর ফলে  এমআরকেএইচ-এর মতো রোগে আক্রান্ত মহিলাদের আগামী দিনে সন্তানধারণে কোনও অসুবিধা হবে না বলেই আশা চিকিৎসকদের।

আগামী সেপ্টেম্বরেও ব্রিটেনে অন্য এক মহিলার শরীরে গর্ভ প্রতিস্থাপনের কথা রয়েছে। তবে ব্রিটেনে প্রথমবার গর্ভ প্রতিস্থাপনের ঘটনা ঘটলেও মার্কিন  যুক্তরাষ্ট্র, সুইডেন, সৌদি আরব, তুরস্ক, চীন, চেক প্রজাতন্ত্র, ব্রাজিল, জার্মানি, সার্বিয়া এবং ভারতে অতীতে এমন ঘটনা ঘটেছে। 

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের