রবিকে মাথা করে পুনর্গঠিত হল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ

পুনর্গঠিত হল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। আর সেই পর্ষদের মাথায় বসানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। তাঁকে দেওয়া হয়েছে পর্ষদের চেয়ারম্যান পদ। পাশাপাশি ৩জনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে পর্ষদের। এরা হলেন বিনয়কৃষ্ণ বর্মণ, সাবিত্রী মিত্র ও মৃদুল গোস্বামী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন করে পুনর্গঠিত হল উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। আর সেই পর্ষদের মাথায় বসানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রাক্তন এই মন্ত্রী একুশের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন। কিন্তু তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী থাকাকালীন সময়ে যে কাজ করে দিয়েছিলেন তা স্বীকার করতে বাধ্য হন বিরোধীরাও। সেই কথা মাথায় রেখেই এবার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাথায় বাসানো হল রবীন্দ্রনাথকে ভট্টাচার্যকে। তাঁকে দেওয়া হয়েছে পর্ষদের চেয়ারম্যান পদ। পাশাপাশি ৩জনকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে পর্ষদের। এরা হলেন বিনয়কৃষ্ণ বর্মণ, সাবিত্রী মিত্র ও মৃদুল গোস্বামী। এর পাশাপাশি আরও ১০জনকে এই পর্ষদের সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।

নবগঠিত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের এই ১০জন সদস্যের মধ্যে ২জন করে সদস্য রয়েছেন জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদা জেলা থেকে ১জন করে সদস্য রয়েছেন। পর্ষদের সদস্য হিসাবে জলপাইগুড়ি জেলা থেকে মনোনীত হয়েছেন মিনতি রায় ও বিজয়চন্দ্র বর্মণ। দক্ষিণ দিনাজপুর থেকে মনোনীত হয়েছেন কল্পনা কিস্কু ও গৌতম দাস। কোচবিহার জেলা থেকে মনোনীত হয়েছেন ফজলে করিম মিঁয়া, আলিপুরদুয়ার থেকে মনোনীত হয়েছেন জেমস কুজুর, দার্জিলিং থেকে মনোনীত হয়েছেন রঞ্জন সরকার, উত্তর দিনাজপুর জেলা থেকে মনোনীত হয়েছেন হামিদুল রহমান ও মালদা জেলা থেকে মনোনীত হয়েছেন প্রতিভা সিং। এর পাশাপাশি রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিব ও অতিরিক্ত সচিবও পর্ষদের সদস্য হিসাবে থাকছেন পদাধিকার বলে।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী