Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Breaking: শুধুই কীর্তি নয়, মঙ্গলেই তৃণমূলে রাহুল ঘনিষ্ঠ অশোক তানওয়ার

ফের চমক, সূত্রের খবর রাহুল গান্ধি ঘনিষ্ঠ অশোক তানওয়ার মঙ্গলবারই যোগ দিতে চলেছেন তৃণমূলে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চমক, সূত্রের খবর রাহুল গান্ধি ঘনিষ্ঠ অশোক তানওয়ার মঙ্গলবারই যোগ দিতে চলেছেন তৃণমূলে। কংগ্রেস নেতা কীর্তি আজাদের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে আসতে চলেছেন অশোক তানওয়ার। দিল্লিতে গিয়েই কংগ্রেসের ঘর ভেঙে একঝাঁক নেতাকে তৃণমূলে যোগদান করাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি আগেই জানিয়েছিলেন, কংগ্রেসের দ্বারাই সম্ভব নয়। কংগ্রেসের জন্যই বিজেপি এত শক্তিশালী। আর তাই জনপ্রিয় ও দক্ষ কংগ্রেস নেতাদের তৃণমূলে এনে ২৪-শে দিল্লির লড়াইয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে মরিয়া তৃণমূল নেত্রী।

রাহুল ঘনিষ্ঠ অশোক তানওয়ার মূলত হরিয়ানায় কংগ্রেসের শাখা সংগঠন দেখত। কিন্তু কিছুদিন ধরেই কংগ্রেসের মধ্যে থেকেও দলের লাইনের বাইরে কথা বলছিলেন তানওয়ার। মাঝে তিনি বলেন, বিজেপি হল দুর্নীতিগ্রস্ত দল ও কংগ্রেস চোর। আর তখনই বোঝা গিয়েছিল তিনি কংগ্রেসের হাত ছাড়তে চলেছেন। অবশেষে মঙ্গলবারেই তানওয়ারের তৃণমূল কংগ্রেসে যোগ জাতীয় স্তরে আরও শক্তিবৃদ্ধি করল ঘাসফুল শিবিরের, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। হরিয়ানায় দলিত নেতাদের মধ্যে অন্যতম প্রধান মুখ তানওয়ারের। তাই তাঁর কাঁধেই গুরুদায়িত্ব দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তবে হরিয়ানায় গত বিধানসভা নির্বাচনে ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে টিকিট ভাগভাগি নিয়ে অশান্তি চরমে ওঠে। সেই থেকেই কংগ্রেসের সঙ্গেও দূরত্ব বাড়তে থাকে তানওয়ারের। হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস ছাড়েন অশোক তানওয়ার। কিন্তু সেভাবে কোনও দলে জায়গা পান নি তিনি। মাঝে দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টির সঙ্গে প্রচারে দেখা যায় অশোককে।

তবে অবশেষে তৃণমূলের তরফে তুলে নেওয়া হল অশোককে। সূত্রের খবর, মঙ্গলবারই দিল্লিতে বিকেলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন অশোক।

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৪ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি