নির্বাচনে কারচুপির অভিযোগে গ্রেফতার ডোনাল্ড ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, আটলান্টা: ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার ফলাফলে হস্তক্ষেপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। গতকাল বৃহস্পতিবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণের সময়ে গ্রেফতার করা হয়। যদিও মাত্র ২০ মিনিট তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। এ নিয়ে চলতি বছরে দু’বার গ্রেফতার হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। গত এপ্রিলে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার অভিযোগে ম্যানহাটন আদালত চত্বরে গ্রেফতার করা রিপাবলিকান নেতাকে।


মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, গত ১৪ অগস্ট জর্জিয়ার ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফ্যানি উইলস জর্জিয়ার নির্বাচনী ফলাফল বদলে দেওয়ার অভিযোগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ১৮ সঙ্গীকে অভিযুক্ত করেন। রিপাবলিকান নেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মোট ৪১টি অভিযোগ আনা হয়। ফ্যানি উইলসের দাবি, ‘নির্বাচনী ফলাফলকে আইনিভাবে চ্যালেঞ্জ জানানোর পরিবর্তে কারচুপি করে বদলে দেওয়ার মতো সঙ্ঘবদ্ধ অপরাধের পথে হেঁটেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর সঙ্গীরা।’

 

নির্বাচনী ফলাফলে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত করার পরে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। ওই গ্রেফতারি পরোয়ানা জারির পরেই গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছিলেন রিপাবলিকান নেতা এবং জানিয়েছিলেন, বৃহস্পতিবারই আদালতে আত্মসমর্পণ করবেন। সেই মতো এদিন বিকেলে ফুলটন জেলে আত্মসমর্পণ করেন তিনি। আত্মসমর্পণের পরে ট্রাম্পের ছবি তোলা হয়। তাঁর ব্যক্তিগত তথ্যও নথিভুক্ত করা হয়।সেই নথি অনুযায়ী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ওজন ৯৭ কেজি ৫০০ গ্রাম।  চোখের রং নীল এবং চুলের রং সোনালী বা স্ট্রবেরি। ব্যক্তিগত তথ্য সমগ্রহের পরে ২ লাক ডলারের ব্যক্তিগত মুচলেকায় ট্রাম্পকে ছেড়ে দেওয়া হয়।

 

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের